ঢাকা    বুধবার, ০৩ জুন ২০২৬
ভিশন বাংলা ২৪

শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার নির্দেশ খালেদা জিয়ার

ঢাকা: কোনো উসকানিতে পা না দিয়ে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত ঢাকার পুরনো কারাগারে বন্দি খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে এ নির্দেশনার কথা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি সাংবাদিকদের আরও বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো আছে। বুধবার বিকাল ৩টায় নাজিমউদ্দিন রোডের কারাগারে ঢোকেন মির্জা ফখরুলসহ বিএনপির আটজন জ্যেষ্ঠ নেতা। অন্য নেতারা হচ্ছেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার, আবদুল মঈন খান, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার। ১৯৯১ সালে এতিমদের জন্য বিদেশ থেকে আসা দুই কোটি ১০ লাখেরও কিছু বেশি টাকা আত্মসাতের অভিযোগে ২০০৮ সালে দুর্নীতি দমন কমিশনের করা মামলায় খালেদা জিয়া এখন কারাগারে বন্দি। গত ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক আখতারুজ্জামান খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ড এবং দুই কোটি ১০ লাখ টাকা জরিমানার আদেশ দেন। ২৮ দিন ধরে কারাগারে বন্দি খালেদা জিয়া উচ্চ আদালতে আপিল করেছেন দণ্ডের বিরুদ্ধে। পাশাপাশি তাকে জামিনে বের করে আনার চেষ্টা করছে বিএনপি নেতারা।

ভিশন বাংলা ২৪

বুধবার, ০৩ জুন ২০২৬

শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার নির্দেশ খালেদা জিয়ার

প্রকাশের তারিখ : ০৭ মার্চ ২০১৮

featured Image
ঢাকা: কোনো উসকানিতে পা না দিয়ে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত ঢাকার পুরনো কারাগারে বন্দি খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে এ নির্দেশনার কথা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি সাংবাদিকদের আরও বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো আছে। বুধবার বিকাল ৩টায় নাজিমউদ্দিন রোডের কারাগারে ঢোকেন মির্জা ফখরুলসহ বিএনপির আটজন জ্যেষ্ঠ নেতা। অন্য নেতারা হচ্ছেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার, আবদুল মঈন খান, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার। ১৯৯১ সালে এতিমদের জন্য বিদেশ থেকে আসা দুই কোটি ১০ লাখেরও কিছু বেশি টাকা আত্মসাতের অভিযোগে ২০০৮ সালে দুর্নীতি দমন কমিশনের করা মামলায় খালেদা জিয়া এখন কারাগারে বন্দি। গত ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক আখতারুজ্জামান খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ড এবং দুই কোটি ১০ লাখ টাকা জরিমানার আদেশ দেন। ২৮ দিন ধরে কারাগারে বন্দি খালেদা জিয়া উচ্চ আদালতে আপিল করেছেন দণ্ডের বিরুদ্ধে। পাশাপাশি তাকে জামিনে বের করে আনার চেষ্টা করছে বিএনপি নেতারা।

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত