ঢাকা    শনিবার, ০২ মে ২০২৬
ভিশন বাংলা ২৪

সামি একাধিক পরকীয়ায় জড়িত, অভিযোগ স্ত্রীর

ঢাকা: ভারতীয় ক্রিকেট দলের পেসার মোহাম্মদ সামির বিরুদ্ধে একাধিক বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ানোর অভিযোগ করেছেন তার স্ত্রী হাসিন জাহান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে দুই নারীর সঙ্গে সামির আলাপচারিতার একটি স্ক্রিনশটও পোস্ট করেছেন হাসিন জাহান। তবে ওই আলাপচারিতা সামির ফেসবুক অ্যাকাউন্ট থেকে করা হয়েছে কি না, তার প্রমাণ মেলেনি। ভারতের উত্তরপ্রদেশে জন্ম সামির। প্রায় চার বছর আগে কলকাতার মেয়ে হাসিন জাহানকে বিয়ে করেন। এককালে মডেলিং করতেন সামির স্ত্রী।তাদের সংসারে একটি কন্যা রয়েছে। মঙ্গলবার প্রথমে একটি মেয়ের ছবি পোস্ট করে হাসিন লেখেন, ‘এই মেয়েটা নাগপুরের। একে চেনেন কেউ? এর জবাবে সামি জানতে চান, মেয়েটি কে?’ তখন হাসিন তার স্বামীকে জবাব দেন, খুব তাড়াতাড়িই জানতে পারবেন। এরপর হাসিন লেখেন, দেখুন, এই মেয়েটা কী নির্লজ্জভাবে ছেলেদের সঙ্গে কথা বলছে। আর সেই ছেলেটা আমার ক্রিকেটার স্বামী, সেলিব্রিটি মোহাম্মদ সামি। এরপর আরও বেশ কয়েকটি পোস্ট করেন তিনি। একটি পোস্টে দেখা যায়, অন্য এক নারীর সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন সামি। হাসিনের দাবি, ওই নারীও সামির বান্ধবী। অপর একটি মহিলার ছবি পোস্ট করে হাসিন লেখেন, ইনি করাচিতে থাকেন। যৌন কর্মী। আমার স্বামীর সঙ্গে ফেসবুকে কথা বলেন। করাচির ওই নারীর মোবাইল নম্বরও ফেসবুকে দিয়েছেন সামির স্ত্রী।

ভিশন বাংলা ২৪

শনিবার, ০২ মে ২০২৬

সামি একাধিক পরকীয়ায় জড়িত, অভিযোগ স্ত্রীর

প্রকাশের তারিখ : ০৭ মার্চ ২০১৮

featured Image

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত