মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
হিমেলের পরিবারের সারাজীবনের ব্যয় বহন করবে রাজশাহী বিশ্ববিদ্যালয়

হিমেলের পরিবারের সারাজীবনের ব্যয় বহন করবে রাজশাহী বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেছেন, ট্রাকচাপায় নিহত শিক্ষার্থী হিমেলের পরিবারের সারা জীবনের ব্যয়ভার বহন করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একইসঙ্গে বুধবারের (২ ফেব্রুয়ারি) মধ্যেই হিমেলের মা’র হাতে নগদ ৫ লাখ টাকার চেক তুলে দেয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

এছাড়া রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরেক শিক্ষার্থী রিমেলের চিকিৎসার সকল খরচও প্রশাসন বহন করবে বলে জানান তিনি।

বুধবার সকাল পৌনে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে হিমেলের প্রথম জানাজায় উপস্থিত হয়ে এসব কথা বলেন উপাচার্য।

এসময় উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার আরও বলেন, ভারপ্রাপ্ত প্রক্টর লিয়াকত আলীসহ প্রক্টরিয়াল বডির বেশিরভাগ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। ক্যাম্পাসে ভারী যানবাহন প্রবেশ এবং চলাচলের উপর বিধিনিষেধ আরোপ করা হবে। নিহতের পরিবারের সারাজীবনের ব্যয়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসন বহন করবে।

নিহতের মামা মো. মুন্না বলেন, হিমেল খুব অল্প বয়সে দুনিয়া ছেড়ে চলে গেল। এটা মেনে নেওয়া কষ্টকর। আমার বোন আগে স্বামীহারা ছিলেন, আর এখন সন্তানহারা হয়ে গেলেন। এই কষ্ট মেনে নেওয়া কঠিন। তবে ভবিষ্যতে যেন এমন কোনো দুর্ঘটনা না ঘটে।

এর আগে মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে শহীদ হবিবুর রহমান হলের সামনে দুর্ঘটনায় গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহবুব হাবিব হিমেল ক্যাম্পাসে ট্রাকচাপায় নিহত হন। এছাড়া সিরামিক ও ভাস্কর্য বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রায়হান প্রামাণিক আহত হন। তিনি রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com