মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
আর বাড়ছে না শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি : শিক্ষামন্ত্রী

আর বাড়ছে না শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: স্কুল-কলেজের ছুটি নতুন করে আর বাড়ানো হচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, স্বাস্থ্যবিধি নিশ্চিত করে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে।

শনিবার (১২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা জানান শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের মেয়াদ আর বাড়ানো হবে না। পরিস্থিতি অনুযায়ী পরামর্শ কমিটির সাথে বৈঠক করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি বলেছেন, আমরা দেখছি, করোনার সংক্রমণের হার কমছে। এটা খুবই ভালো খবর। আশা করছি, এই হার আরও কমবে৷ শিক্ষার্থীদের শিক্ষাজীবন আর যেন ব্যাহত না হয়, সেজন্য শ্রেণিকক্ষে যে পাঠদান বন্ধ আছে আশা করছি সেটা আর বাড়াতে হবে না।

ডা. দীপু মনি বলেন, করোনা সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে রোববার আমাদের একটি বৈঠক হওয়ার কথা ছিল। সেটি আরও দুই দিন পরে হবে। সেখানে আমরা সার্বিক অবস্থা পর্যালোচনা করব।

তিনি বলেন, আমরা কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে পরামর্শ করে আগেও বিজ্ঞান সম্মত সিদ্ধান্ত নিয়েছি, সামনেও নেব।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com