ঢাকা    বুধবার, ১০ জুন ২০২৬
ভিশন বাংলা ২৪

বজ্রপাতে গ্যাস রাইজারে আগুন, পাঁচজনের মৃত্যু

সিলেটের গোলাপগঞ্জে বৃষ্টিপাতের সময় বজ্রপাতে  গ্যাস রাইজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়ে  মা-ছেলেসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। আজ রবিবার ভোররাতে উপজেলার লক্ষণাবন্দ ক্লাববাজার এলাকায় লয়লু মিয়ার কলোনিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহতরা হলেন গোলাপগঞ্জ উপজেলার পনাইরচক গ্রামের মছকন্দর আলীর স্ত্রী সেবু বেগম (২২), সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার খালেরমুখ গ্রামের ফজলু মিয়ার স্ত্রী তাসকিমা বেগম (৩০) তার শিশু সন্তান তাহমিদ (২), গোলাপগঞ্জের দক্ষিণ নোয়াই গ্রামের সেবুল (১৬) ও অজ্ঞাত এক কিশোর (১৬)। ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্র জানায়, ভোররাতে হঠাৎ বৃষ্টিপাতের সাথে বজ্রপাত দেখা দেয়। বজ্রপাতে কলোনি বাসার সামনের গ্যাস রাইজারে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন কলোনিতে ছড়িয়ে পড়তে থাকে। এ সময় ঘুমন্ত অবস্থায় মা-ছেলেসহ পাঁচজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন আরো দুইজন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আহতদের উদ্ধার করে স্থানীয় ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সিলেট দমকল বাহিনীর উপ সহকারী পরিচালক দিনেমনি শর্ম্মা বলেন, কলোনি বাসার তিন কক্ষ বিশিষ্ট সেমিপাকা ঘরের গ্যাস রাইজারের উপর বজ্রপাত হলে তাতে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই দগ্ধ হয়ে পাঁচজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে দুই নারীই অন্তঃসত্ত্বা ছিলেন। সিলেটের গোলাপগঞ্জ থানার ওসি এ কে এম ফজলুল হক শিবলী ঘটনার সত্যতা বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তা ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

ভিশন বাংলা ২৪

বুধবার, ১০ জুন ২০২৬

বজ্রপাতে গ্যাস রাইজারে আগুন, পাঁচজনের মৃত্যু

প্রকাশের তারিখ : ১৮ মার্চ ২০১৮

featured Image

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত