রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

শিরোনাম :
দেশে পাঁচ জেলায় বজ্রপাতে ১১ জনের মর্মান্তিক মৃত্যু চাঁদা না দেওয়ায় সাংবাদিকের উপর হাতুড়ি হামলা সিংড়ায় জমি নিয়ে দ্বন্দ্ব: গ্রাম্য সালিশ অমান্য করে ঘর নির্মাণ শিলমান্দী ইউনিয়নে রাজনৈতিক অঙ্গণে নতুন করে আলোচনার কেন্দ্রে সেলিনা আক্তার সেলি বরিশালের মাটিতে ভাস্কর সাহা: জীবন ও কবিতায় নিঃসঙ্গতার নির্মোহ ভাষ্য নরসিংদীতে প্রতারণা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি: তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় আসছেন তারেক রহমান সাবেক মেয়র মনজুরের বাসায় গিয়ে প্রশ্নের মুখে হাসনাত আবদুল্লাহ ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া: বহু হতাহত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল
ভারতে ঘরের আসবাবপত্র কিনতে সন্তান বিক্রি করলেন মা!

ভারতে ঘরের আসবাবপত্র কিনতে সন্তান বিক্রি করলেন মা!

ডেস্ক নিউজ: ১৫ দিন বয়সী শিশুকে বিক্রি করেছেন এক মা। তার সঙ্গে ছিল আরও তিন নারী। টাকা দিয়ে ঘরের প্রয়োজনীয় আসবাবপত্র কেনা হয়। ঘটনাটি ঘটেছে ভারতের ইন্দোরে।

নিজের সন্তানকে বিক্রি করার ঘটনায় অনেকেই বিষ্ময় প্রকাশ করেছেন। শিশুটির মা শাইনা বি তার সঙ্গী অন্তর সিংয়ের সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন।

জানা গেছে, শাইনা বি অন্তঃসত্ত্বা হওয়ার পর অন্তর সিংকে জানান। কিন্তু এ সন্তান তার নয় বলে অস্বীকার করে গর্ভপাত করার কথা বলেন। শাইনা জানান, অনেক দেরি হয়ে গেছে এটা এখন সম্ভব নয়। এরপর দুইজনে চুক্তি করেন যে, জন্ম হওয়ার পর বিক্রি করে দেওয়া হবে।

ঘটনার পর অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ। লিনা সিং নামের যিনি শিশুটিকে কিনেছেন তার নামেও অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযুক্তরা বিক্রির টাকা দিয়ে একটি ফ্রিজ, একটি এলইডি টেলিভিশন সেট, ওয়াশিং মেশিন ও অন্যান্য যন্ত্রপাতি কিনেছেন। যদিও পুলিশ এগুলো জব্দ করেছে।

যমজ সন্তান হারিয়ে একজন মধ্যস্থতার মাধ্যমে বাচ্চাটি কেনার সিদ্ধান্ত নেন লিনা। এঘটনায় এখনো সবাইকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

সূত্র: জিও নিউজ

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com