সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:১১ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
বরিশালে শিশুদের করোনার টিকা প্রদান শুরু

বরিশালে শিশুদের করোনার টিকা প্রদান শুরু

নিজস্ব প্রতিবেদক:
দেশের অন্যান্য সিটি কর্পোরেশন এলাকার ন্যায় বরিশাল নগরীতে ৫ থেকে ১১ বছর বয়সের শিশুদের করোনা প্রতিরোধক টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের তিলক কলাডেমা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে শিশুদের টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধণ করেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।
করোনার টিকা গ্রহন করতে পেরে খুশি শিশু ও তাদের অভিভাবকরা। প্রথমে কিছুটা ভয় পেলেও টিকা গ্রহনের পর তেমন কোন ব্যাথা অনুভব করেনি বলে জানিয়েছেন শিশুরা।
সিটি মেয়র বলেন, সিটি কর্পোরেশন এলাকার শিশুদের টিকা দেয়ার দায়িত্ব নগর ভবনের। নগরীতে সরকারী প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন ও মাদরাসাসহ মোট আড়াইশ’ শিক্ষা প্রতিষ্ঠানের ২০ হাজার ৫১৮ জন শিক্ষার্থীকে করোনা টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রথমদিনে চারটি ওয়ার্ডের (২৭, ২৮, ২৯ ও ৩০ নম্বর) ১১টি স্কুল কেন্দ্রে টিকা প্রদান কার্যক্রম চলছে। আগামী ১৫ দিনের মধ্যে পর্যায়ক্রমে সকল শিশুকে টিকা দেয়া হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com