সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:১২ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
এসএসসি : দিনাজপুর শিক্ষা বোর্ডে ৪ বিষয়ের পরীক্ষা স্থগিত

এসএসসি : দিনাজপুর শিক্ষা বোর্ডে ৪ বিষয়ের পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক: চলমান এসএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডে চারটি বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক দিনাজপুর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান মো. কামরুল ইসলাম সই করা এক বিজ্ঞপ্তিতে বুধবার এ তথ্য জানানো হয়েছে।

স্থগিত করা বিষয়গুলো হলো গণিত, কৃষি বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান এবং পদার্থ বিজ্ঞান।

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত ‘এসএসসি-২০২২ পরীক্ষা সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি’-তে বলা হয়, দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে ২০২২ সালের চলমান এসএসসি পরীক্ষার গণিত (১০৯), পদার্থবিজ্ঞান (১৩৬), কৃষিবিজ্ঞান (১৩৪) ও রসায়ন (১৩৭) বিষয়ের পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হলো। স্থগিতকৃত বিষয়ের পরীক্ষার তারিখ যথাসময়ে জানিয়ে দেয়া হবে।

এছাড়া বলা হয়েছে, স্থগিতকৃত বিষয় ছাড়া অন্যান্য বিষয়ের পরীক্ষা রুটিনে উল্লেখিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

এদিকে, কুড়িগ্রাম জেলা শিক্ষা অফিসার মো. শামসুল আলম বুধবার সকালে জানান, চলতি এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগে গণিত, কৃষি, পদার্থ ও রসায়ন এই চারটি বিষয়ের পরীক্ষা গ্রহণ স্থগিত করা হয়েছে।

চলমান এসএসসি পরীক্ষায় কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠলে মঙ্গলবার রাত ৮টা থেকে ১২টা পর্যন্ত দিনাজপুর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কামরুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম ও পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম ভূরুঙ্গামারী থানা ও ইউএনও কার্যালয়ে চার ঘণ্টা বৈঠক করেন। বৈঠক শেষে মামলা করা হয়। এই মামলায় একটি পরীক্ষার কেন্দ্র সচিবসহ তিন শিক্ষককে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

 

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com