শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

থাইল্যান্ডকে উড়িয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

থাইল্যান্ডকে উড়িয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক:  ঘরের মাঠে নারী এশিয়া কাপে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। সিলেট বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে থাইল্যান্ডকে রীতিমতো উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। বাংলাদেশ জিতেছে ৯ উইকেটে।

থাইল্যান্ডের দেওয়া ৮৩ রানের লক্ষ্যে বাংলাদেশ পৌঁছে গেছে ১১ দশমিক ৪ ওভারেই।

রান তাড়া করতে নেমে ব্যাট হাতে ঝড় তোলেন ওপেনার শামিমা সুলতানা। মাত্র ৩০ বলে ১০টি চারের সাহায্যে ৪৯ রানের ইনিংস খেলেছেন তিনি। তাঁর বিদায়ের পর দলকে জয়ের বন্দরে নোঙর করান ফারজানা হক ও অধিনায়ক নিগার সুলতানা। ফারজানা ২৬ ও নিগার ১০ রানে অপরাজিত থাকেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com