সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

মৃণাল সেন রূপে চঞ্চল

ডেস্ক নিউজ:  কিংবদন্তি চলচ্চিত্রকার মৃণাল সেনের বায়োপিক নির্মাণ করেছেন কলকাতার নন্দিত নির্মাতা সৃজিত মুখার্জি। যার নাম ‘পদাতিক’। আর সেই সিনেমায় মৃণাল সেনের চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশের চঞ্চল চৌধুরী। এরই মধ্যে প্রকাশিত হয়েছে সিনেমাটির ফার্স্টলুক পোস্টার।

 

এবার প্রকাশ হয়েছে মৃনাল সেনের চরিত্রে চঞ্চলের লুক। পাশাপাশি দুটো সাদাকালো স্থিরচিত্র, যাতে মৃণাল সেনের বিখ্যাত একটি স্থিরচিত্রের অবয়বে দেখা গেছে চঞ্চলকে।

 

গায়ে সাদা পাঞ্জাবি, লম্বাটে চুল, চোখে মোটা ফ্রেমের চশমা আর হাতে জ্বলন্ত সিগারেট। ভিন্ন প্রজন্মের মানুষ হলেও ছবিতে দু’জনের লুক একই।

 

ভারতীয় ম্যাগাজিন ‘আনন্দলোক’ মৃণাল-চঞ্চলের ছবি ছাড়াও সিনেমার অন্য চরিত্রে যারা থাকছেন, তাদের ছবিও প্রকাশ করেছে। মৃণালের যৌবনের লুকে অভিনয় করেছেন কোরক সামন্ত, প্রবীণ মৃণালের সঙ্গে প্রবীণ চঞ্চল চৌধুরী, গীতা সেনের চরিত্রে মনামী ঘোষ, মৃণালপুত্র কুনাল সেনের চরিত্রে সম্রাট চক্রবর্তীর লুকও প্রকাশ করা হয়েছে।

 

কিছুদিন আগেই বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন, বাদশাহ শাহরুখ খানদের সঙ্গে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চ ভাগাভাগি করেছিলেন চঞ্চল চৌধুরী। এ সময় অমিতাভ বচ্চনের সঙ্গে কুশল বিনিময় করেছিলেন চঞ্চল। সেলফি তুলেছিলেন শাহরুখের সঙ্গে।

 

এদিকে, ১১ জানুয়ারি সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ ও ইন্সটাগ্রামে ‘পদাতিক’ এর পোস্টার দিয়ে শুভকামনা জানিয়েছেন বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com