ঢাকা    রোববার, ২৫ অক্টোবর ২০২৬
ভিশন বাংলা ২৪

শ্বশুরের আপত্তিতে বিয়ের আসরেই শেভ করলেন বর!

শেভ না করে বিয়ে করতে এসে বিপাকে পড়েন এক হবু বর। শেভ না করার কারণে বিয়ে দিতে আপত্তি জানায় কনে পক্ষ। সম্প্রতি ভারতের মধ্যপ্রদেশের খাণ্ডওয়া জেলার অঞ্জতি গ্রামের এ ঘটনা ঘটে। পরে অবশ্য কনে পক্ষের দাবি মেনে বিয়ের আসরেই শেভ করেন বর। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, গত ১২ মার্চ ঘোড়ায় চড়ে বিয়ে করতে আসেন মঙ্গল চৌহ্বান। কিন্তু বিয়ের আসরে বরের মুখভর্তি দাড়ি দেখে সবাই কানাঘুষা করতে থাকেন। বিষয়টি কনের বাবার কানে গেলে তিনি বেঁকে বসেন। বরপক্ষের লোকজনও জানিয়ে দেন, এভাবে মেয়ের বাড়ির লোক তাদের হেনস্তা করতে পারে না। সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায় বিয়ের আয়োজন। দুপক্ষই নিজেদের দাবিতে অনড় থাকে। মেয়ের বাবা রাধেশ্যামবাবু জানিয়ে দেন, বর যতক্ষণ না গোঁফ–দাড়ি কাটছেন, ততক্ষণ বিয়ে হবে না। পরে মেয়ের বাড়ির দাবি মেনে শেভ করেন মঙ্গল চৌহ্বান। এর পর সুষ্ঠুভাবেই সম্পন্ন হয় বিয়ে। বুধবার বিবাহিত স্ত্রীকে নিয়ে নিজের বাড়িতে ফিরে যান।

ভিশন বাংলা ২৪

রোববার, ২৫ অক্টোবর ২০২৬

শ্বশুরের আপত্তিতে বিয়ের আসরেই শেভ করলেন বর!

প্রকাশের তারিখ : ২৪ মার্চ ২০১৮

featured Image
শেভ না করে বিয়ে করতে এসে বিপাকে পড়েন এক হবু বর। শেভ না করার কারণে বিয়ে দিতে আপত্তি জানায় কনে পক্ষ। সম্প্রতি ভারতের মধ্যপ্রদেশের খাণ্ডওয়া জেলার অঞ্জতি গ্রামের এ ঘটনা ঘটে। পরে অবশ্য কনে পক্ষের দাবি মেনে বিয়ের আসরেই শেভ করেন বর। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, গত ১২ মার্চ ঘোড়ায় চড়ে বিয়ে করতে আসেন মঙ্গল চৌহ্বান। কিন্তু বিয়ের আসরে বরের মুখভর্তি দাড়ি দেখে সবাই কানাঘুষা করতে থাকেন। বিষয়টি কনের বাবার কানে গেলে তিনি বেঁকে বসেন। বরপক্ষের লোকজনও জানিয়ে দেন, এভাবে মেয়ের বাড়ির লোক তাদের হেনস্তা করতে পারে না। সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায় বিয়ের আয়োজন। দুপক্ষই নিজেদের দাবিতে অনড় থাকে। মেয়ের বাবা রাধেশ্যামবাবু জানিয়ে দেন, বর যতক্ষণ না গোঁফ–দাড়ি কাটছেন, ততক্ষণ বিয়ে হবে না। পরে মেয়ের বাড়ির দাবি মেনে শেভ করেন মঙ্গল চৌহ্বান। এর পর সুষ্ঠুভাবেই সম্পন্ন হয় বিয়ে। বুধবার বিবাহিত স্ত্রীকে নিয়ে নিজের বাড়িতে ফিরে যান।

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত