মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন প্রধানমন্ত্রীকে ট্রাম্পের অভিনন্দন, বাণিজ্যচুক্তি বাস্তবায়নের আশা
মিরপুরে সাত ভবনের ৮৫টি গ্যাস সংযোগই অবৈধ

মিরপুরে সাত ভবনের ৮৫টি গ্যাস সংযোগই অবৈধ

নিজস্ব প্রতিবেদক : মিরপুরের মাজার রোডে অবস্থিত বর্ধনবাড়ি। এই বাড়িতে ৩৬টি গ্যাসলাইনের সংযোগ দেওয়া আছে, যার ৩৫টিই অবৈধ। অর্থাৎ একটি বৈধ লাইনের মধ্য দিয়ে সব লাইন তৈরি করা হয়েছে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কম্পানির বিশেষ অভিযানে দেখা যায় বর্ধনবাড়ির এই চিত্র।

গতকাল বুধবার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কম্পানি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার এক বিশেষ অভিযান পরিচালনা করে। ঢাকা জেলার ম্যাজিস্ট্রেট দিদারুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন মিরপুর তিতাস জোনের ব্যবস্থাপক প্রকৌশলী শাহিদুর রহমান।

সারা দিনের অভিযানে সাতটি ভবনের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এই সাতটি ভবনে ১০৯টি গ্যাস সংযোগের মধ্যে শুধু ২৪টি ছিল বৈধ। ৮৫টি গ্যাস সংযোগ অবৈধভাবে দেওয়া হয়েছে। অবৈধভাবে গ্যাস সংযোগ দেওয়ার কারণে ভবনগুলোর মালিকদের এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করেন ঢাকা জেলা মেজিস্ট্রেট।

অভিযানের প্রথমেই তাঁরা বর্ধনবাড়িতে প্রবেশ করেন। এ সময় ৩৫টি গ্যাসলাইনই অবৈধ বলে প্রমাণ পাওয়ার সঙ্গে সঙ্গে তিতাস গ্যাসের পক্ষ থেকে বাড়ির সব গ্যাসলাইন বিচ্ছিন্ন করে দেওয়া হয়। অন্যদিকে ঢাকা জেলার ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে অবৈধ গ্যাসলাইন ব্যবহার করার কারণে বাড়ির জমির মালিক সৌরভ আহমেদকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এই জরিমানা পরিশোধ করতে না পারলে অনাদায়ে ছয় মাসের সশ্রম কারাদণ্ডের কথা জানান ঢাকা জেলার ম্যাজিস্ট্রেট দিদারুল ইসলাম।

এর পরই শুরু হয় হট্টগোল। বাড়ির মালিকদের পক্ষ থেকে গ্যাসের বিল প্রদানের স্লিপ দেখানো হয়। স্লিপে দেখা যায়, ওই বাড়ির প্রতিটি ফ্ল্যাটের গ্যাসের বিল বাড়িটির ডেভেলপার কম্পানি গ্রহণ করেছে। প্রতিটি ফ্ল্যাটের মালিকের কাছে এই কম্পানিতে দেওয়া টাকার বিলের রসিদ রয়েছে। কারো কাছেই তিতাস গ্যাসের বিলের রসিদ নেই। এ বিষয়ে জানতে চাইলে জমির মালিক সৌরভ আহমেদ বলেন, ‘২০১৯ সাল থেকে আমরা ডেভেলপার কম্পানিকে বিল দিয়ে আসছি। আমরা যতবার তিতাসের বিলের কাগজের কথা বলছি ততবারই বলছে ওইগুলো কম্পানির কাছে আছে। আমরা কেন এখন দায়ভার নেব? আপনারা কম্পানিকে ধরেন।’

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com