রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে আমেনা ধর্ষণ ও হত্যা: মূলহোতাসহ ৭ জন গ্রেপ্তার কার্ড বিতরণে দুর্নীতি বন্ধে ইন্টিগ্রেটেড সিস্টেমে যাচ্ছে সরকার: প্রতিমন্ত্রী পুতুল ফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো
নার্সদের স্তন ক্যানসারের ঝুঁকি বেশি!

নার্সদের স্তন ক্যানসারের ঝুঁকি বেশি!

অনেক ধরনের পেশা রয়েছে, যাতে নারীদের রাতের শিফটে কাজ করতে হয়। তবে এটি তাদের জন্য মোটেও স্বাস্থ্যকর নয়। যারা রাতে কাজ করেন তাদের ক্যানসারের ঝুঁকি বাড়ে। সম্প্রতি এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।

বিজ্ঞানীরা বলছেন, যেসব নারী রাতের শিফটে কাজ করেন তাদের স্কিনের ৪১ শতাংশ, স্তনের ৩২ শতাংশ ও পাকস্থলীতে ক্যানসারের ঝুঁকি ১৮ শতাংশ বাড়ে।

এ ঝুঁকিতে সবচেয়ে বেশি রয়েছেন নার্সরা। সাধারণত তারা রাতে কাজ করেন। তাদের স্তন ক্যানসারের সম্ভাবনা বেশি। এ ছাড়া আরও পাঁচ টাইপের ক্যানসারের ঝুঁকি রয়েছে এ মহান পেশায় নিয়োজিত নারীদের।

গবেষণায় অংশ নেন ৩৯ লাখ ৯ হাজার ১৫২ জন। অংশগ্রহণকারীরা উত্তর আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া ও এশিয়ার বাসিন্দা।

চীনের সিচুয়ান বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক জিউলেই মা বলেন, ‘গবেষণাটি খুবই মজাদার। তবে আশঙ্কাজনক যে, রাতের শিফটে কাজ করা নারীদের ছয় ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়ে। নার্সরা সবচেয়ে বেশি এ ঝুঁকিতে রয়েছেন।

তিনি বলেন, ‘এ গবেষণা রাতের শিফটে কাজ করা নারীদের স্বাস্থ্য রক্ষার বিষয়ে তাগিদ দেয়। যারা বিভিন্ন মেডিক্যালে বা প্রতিষ্ঠানে কাজ করেন তাদের স্বাস্থ্য পরীক্ষা করা দরকার। ’

তথ্যসূত্র: এক্সপ্রেস ডট ইউকে

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com