বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প
ধর্মের নামে ভেদাবেদ বন্ধ করতে হবে : সংস্কৃতি প্রতিমন্ত্রী

ধর্মের নামে ভেদাবেদ বন্ধ করতে হবে : সংস্কৃতি প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, ধর্মের নামে ও স্বার্থ সিদ্ধির জন্য মানুষ বিভিন্ন সময়ে সৃষ্ট শ্রেণি ও বর্ণ প্রথা তথা ভেদাভেদ বন্ধ করতে হবে। আর মানুষে মানুষ ভেদাভেদ থাকতে পারে না।

 

আজ শুক্রবার রাজধানীর বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে মতুয়া সাহিত্য সমাজ, বাংলাদেশ আয়োজিত দিনব্যাপী ‘ঢাকা আন্তর্জাতিক মতুয়া সাহিত্য সম্মেলন-২০২৩’ এর উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

 

প্রতিমন্ত্রী বলেন, বিভেদ ও বৈষম্যহীন সমাজ বিনির্মাণই মানবতাবাদী মতুয়া দর্শনের মূল তত্ত্ব। এর জন্যই পূর্ণব্রহ্ম শ্রীশ্রীহরিচাঁদ ঠাকুর মতুয়া দর্শন প্রবর্তন করেন। তাঁরই সুযোগ্য পুত্র শ্রীশ্রী গুরুচাঁদ ঠাকুর মতুয়া আন্দোলনকে সার্থকভাবে বাস্তবায়ন করেছিলেন। তিনি আজীবন সংগ্রাম করেছেন, নিজেকে উৎসর্গ করেছেন মানব সেবায়-মানব প্রেমে।

 

সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মতুয়াসহ হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সকল ধর্ম-সম্প্রদায়ের রক্তের বিনিময়ে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে।

 

কে এম খালিদ বলেন, বঙ্গবন্ধু বিশ্বাস করতেন যে বিশ্ব দুই ভাগে বিভক্ত শোষক ও শোষিত এবং তিনি ছিলেন শোষিতের পক্ষে। একইভাবে মতুয়া দর্শনও শোষিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।

 

মতুয়া গবেষক, কবি, লেখক এবং মতুয়া সাহিত্য সমাজ, বাংলাদেশ এর সভাপতি বিষ্ণুপদ বাগচী এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা এবং সাহিত্যিক ও চলচ্চিত্র পরিচালক তানভীর মোকাম্মেল। আলোচনা করেন বিশিষ্ট মতুয়া গবেষক, লেখক ও ভারতের পশ্চিমবঙ্গের হরি-গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ের অতিথি অধ্যাপক ড. বিরাট কুমার বৈরাগ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের অধ্যাপক ড. স্বরোচিষ সরকার, ভারতের পশ্চিমবঙ্গের মতুয়া গবেষক ও লেখক ড. মনোজ কাঞ্জিলাল, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উপ-সচিব হরিদাস ঠাকুর, বাংলা একাডেমির উপপরিচালক ড. তপন কুমার বাগচী, ভারতের পশ্চিমবঙ্গের মতুয়া কবি ও দার্শনিক গোপাল বিশ্বাস এবং ঢাকা আন্তর্জাতিক মতুয়া সাহিত্য সম্মেলন এর যুগ্ম আহবায়ক অ্যাড. উৎপল বিশ্বাস।

 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ঢাকা আন্তর্জাতিক মতুয়া সাহিত্য সম্মেলন-২০২৩-এর আহবায়ক অ্যাডভোকেট মিন্টু কুমার মন্ডল। শুভেচ্ছা বক্তৃতা করেন মতুয়া সাহিত্য সমাজ, বাংলাদেশ এর সাধারণ সম্পাদক অ্যাড. পবিত্র মিস্ত্রী। অনুষ্ঠান সঞ্চালনা করেন মতুয়া শশাংক বর ও আশিস কুমার বাকচী।

 

ঢাকা আন্তর্জাতিক মতুয়া সাহিত্য সম্মেলন ২০২৩ -এর প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- ‘কলমের টানে মিলনের গানে, প্রজ্ঞার স্পন্দনে জাগ্রত হোক মতুয়া সমাজ’।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com