রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে পাঁচ জেলায় বজ্রপাতে ১১ জনের মর্মান্তিক মৃত্যু চাঁদা না দেওয়ায় সাংবাদিকের উপর হাতুড়ি হামলা সিংড়ায় জমি নিয়ে দ্বন্দ্ব: গ্রাম্য সালিশ অমান্য করে ঘর নির্মাণ শিলমান্দী ইউনিয়নে রাজনৈতিক অঙ্গণে নতুন করে আলোচনার কেন্দ্রে সেলিনা আক্তার সেলি বরিশালের মাটিতে ভাস্কর সাহা: জীবন ও কবিতায় নিঃসঙ্গতার নির্মোহ ভাষ্য নরসিংদীতে প্রতারণা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি: তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় আসছেন তারেক রহমান সাবেক মেয়র মনজুরের বাসায় গিয়ে প্রশ্নের মুখে হাসনাত আবদুল্লাহ ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া: বহু হতাহত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল
সুনামগঞ্জে মায়ের সঙ্গে বিষপানে তিন সন্তানের মৃত্যু

সুনামগঞ্জে মায়ের সঙ্গে বিষপানে তিন সন্তানের মৃত্যু

নিউজ ডেস্কঃ সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় স্বামীর সঙ্গে ঝগড়া করে মাসহ তিন সন্তানের কীটনাশক পানে তিন সন্তানের মৃত্যু হয়েছে।মা গুরুতর আহত অবস্থায় সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।আজ রোববার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলায় ফেনারবাক ইউনিয়নের শান্তিপূর গ্রামে এ ঘটনা ঘটে।নিহতরা হলো- শাহেদ (৫) তামজীদ (১৩) ও সাকিবা (১৪)।স্থানীয় লোকজন জানান, উপজেলায় ফেনারবাক ইউনিয়নের শান্তিপূর গ্রামে স্বামী জাহাঙ্গীরের সঙ্গে স্ত্রী যমুনা বেগম (৩৫) ঝগড়া করেন। একপর্যায়ে যমুনা বেগম, সাহেদ, তামজীদ, ও সাকিবা কীটনাশক পান করে। তারা চিৎকার চেঁচামেচি করলে একপর্যায়ে স্থানীয় লোকজন তাদের চিকিৎসার জন্য জামালগঞ্জ উপজেলা হাসপাতালে আনে। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। সুনামগঞ্জ সদর হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসকরা শাহেদ, তামজীদ ও সাকিবাকে মৃত ঘোষণা করে।সুনামগঞ্জ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. শফিকুল ইসলাম জানান, কিটনাশক পানে ৩ সন্তানের মৃত্যু হয়েছে। মায়ের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।জামালগঞ্জ থানার ওসি দীলিপ কুমার দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মা এখনো বেঁচে আছে। কিন্তু তিন সন্তান মারা গেছে। তাদের পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com