সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৮:০২ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সজল-শিমুর ‘ভালোবেসে ভালোবাসা’

সজল-শিমুর ‘ভালোবেসে ভালোবাসা’

বিনোদন ডেস্ক: এনটিভির শুক্রবারের বিশেষ নাটকে দেখবেন নাটক ‘ভালোবেসে ভালোবাসা’। আহসান হাবিব সকালের রচনায় নাটকটি পরিচালনা করেছেন শরিফুল ইসলাম শামীম। এটি প্রচারিত হবে রাত ৯টায়।

নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন  সুমাইয়া শিমু, আব্দুর নূর সজল,লীনা আহমেদ.সাদ্দাম হোসেন, আব্দুর রহমান,নিজাম,তাবাসশুম শামিয়া প্রমুখ।
গল্পে দেখা যায়,আনান একজন বেকার ছেলে। ভালোবাসে রাখিকে। কিন্ত সেই ভালোবাসার বাঁধ সাধে আনানের মা।  একদিন আনানের অগচরে ডেকে আনে রাখিকে। জানায় আনানের অক্ষমতার কথা। রাখি আনানের মায়ের মুখে আনানের অক্ষমতার কথা শোনে সিধান্ত নেয়, কথা দেয় আনানের মাকে চিরদিনের মত আনানের জীবন হতে সরে যাবে রাখি। আনানের সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেয় রাখি।

আনান রাখির বদলে যাওয়ার কারণ আবিস্কার করতে পারে না। যোগাযোগ করে আনান তার এক সাইকিয়াট্রিস্ট বন্ধুর সাথে। ফিরে আসার পথে আনান এ্যাকসিডেন্ট করে, খবর পেয়ে রাখি  অনেক ভেবে চিন্তে যায় আনানকে দেখতে রাখি, এবার মুখোমুখি হয় আনানের মায়ের সাথে, এভাবে ভালোবেসে ভালোবাসা নাটকটির গল্প এগিয়ে যাবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com