ঢাকা    সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
ভিশন বাংলা ২৪

অভিনয়ের কিছুই জানতেন না তিনি

অভিনয়ের কিছুই জানতেন না তিনি
নিজেস্ব প্রতিবেদন: ‘স্কুপ’ ওয়েব সিরিজের হাত ধরে আজ খ্যাতির চূড়ায় বসে আছেন অভিনেত্রী কারিশমা তান্না। আজ তাঁর অভিনয় দারুণ প্রশংসিত হচ্ছে। কিন্তু একসময় অভিনয়ের অ আ ক খ জানতেন না তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে কারিশমা তাঁর ক্যারিয়ারের শুরুর দিন থেকে আজকের দিনের কথা বলেছেন। সাধারণ মধ্যবিত্ত গুজরাটি পরিবারের মেয়ে কারিশমা। একতা কাপুরের ‘কিউ কি সাস ভি কাভি বহু থি’ টেলিভিশন ধারাবাহিকের মাধ্যমে তাঁর অভিনয়ের যাত্রা শুরু হয়েছিল। ফিল্ম ফেয়ার সাময়িকীকে এক সাক্ষাৎকারে নিজের অভিনয়জীবনের শুরুর দিনের প্রসঙ্গে কারিশমা বলেছেন, ‘এক সাধারণ গুজরাটি পরিবারের কন্যা আমি। তাই আমার জন্য সত্যি অনেক বড় স্বপ্নপূরণ। বড় প্রকল্পে আমি দারুণ চরিত্রে অভিনয়ের সুযোগ পাচ্ছি, এটা স্বপ্ন ছাড়া আর কি?’ কারিশমা জানান, ক্যারিয়ারের প্রথম ধারাবাহিকের সময় খুবই সাদামাটা অডিশন দিয়েছিলেন তিনি। কারণ, তাঁর সাত কুলের কেউ ছায়াছবির জগতে নেই। এমনকি জানতেনও না, ক্যামেরার সামনে কীভাবে দাঁড়াতে হয়। অনেক কষ্টেসৃষ্টে ঠিকঠাক অডিশন দিয়েছিলেন। বাকিটা ইতিহাস। কারিশমা মনে করেন, হংসল মেহেতার ‘স্কুপ’ তাঁকে সর্বোচ্চ খ্যাতি দিয়েছে। আর স্বামী বরুণ বাংগেরাকে তিনি এর বেশি কৃতিত্ব দিতে চান।
অভিনেত্রীর কথায়, ‘আমার সবচেয়ে বড় প্রেরণা বরুণ। যখন জীবনে বরুণ এসেছে, আমার জীবনের সেরাটা মেলে ধরতে পেরেছি। আমি তাকে “লাকি চার্ম” বলি। সে-ও আমাকে তা-ই বলে ডাকে। আমি তাকে যখন বলি, সিরিজটা পেয়েছি, সে তখনই আমার অটোগ্রাফ নিয়ে রেখেছিল। কেউ যখন তাকে বলে “স্কুপ”-এ আমি ভালো অভিনয় করেছি, তখন সে খুব গর্বিত হয়।’
কারিশমা সব সময় নিজেকে সু-অভিনেত্রী হিসেবে প্রমাণ করতে চেয়েছেন। ‘স্কুপ ’তাঁকে সেই সুযোগ দিয়েছে। এই অভিনেত্রী বলেছেন, ‘আমি আশা করব, মানুষ আর ইন্ডাস্ট্রি এবার আমাকে অন্য নজরে দেখবে। এখন আরও ভালো কাজের খোঁজে আছি। যখন “স্কুপ”-এর দিকে ফিরে দেখি, মনে হয় আমি ভালো কাজ করেছি। পর্দায় যখন কেঁদেছি, দর্শকও তখন কেঁদেছেন। তাঁরা আমার এই চরিত্রের সঙ্গে নিজেদের যুক্ত করতে পারছিলেন। আশা করব, আগামী দিনে আমি এ রকমই আরও শক্তিশালী চরিত্রে অভিনয় করার সুযোগ পাব।’

ভিশন বাংলা ২৪

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

অভিনয়ের কিছুই জানতেন না তিনি

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৩

featured Image

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত