ঢাকা    শনিবার, ০৯ মে ২০২৬
ভিশন বাংলা ২৪

দূষণ থেকে বাঁচতে দিল্লি ছেড়ে জয়পুরে সোনিয়া

নিজস্ব প্রতিবেদন: দিল্লির মাত্রাছাড়া দূষণ এড়াতে চিকিৎসকের পরামর্শে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী জয়পুরে চলে গেলেন। গতকাল মঙ্গলবার রাতে তিনি জয়পুরে পৌঁছান। তাঁর সঙ্গে মরুশহর রাজস্থানের রাজধানীতে গেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কংগ্রেস সূত্রের খবর, সোনিয়া সেখানে কয়েক দিন থাকবেন। দিল্লিতে দূষণের মাত্রা কমলে ফিরে আসবেন। দীপাবলির পর রাজধানী দিল্লি ও এর পার্শ্ববর্তী এলাকার দূষণ মাত্রাছাড়া হয়ে যায়। সোনিয়ার চিকিৎসকেরা এ অবস্থায় তাঁকে দিল্লি ছেড়ে জয়পুরে চলে যাওয়ার পরামর্শ দেন। সোনিয়া শ্বাসকষ্টের রোগী। এ রোগে এর আগে তিনি বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। দূষণ তাঁর শারীরিক কষ্ট আরও বাড়িয়ে দেয়। সোনিয়া এমন সময়ে জয়পুরে গেলেন, যখন ওই রাজ্যের বিধানসভা ভোটের প্রচার চলছে জোর কদমে। ২৩ নভেম্বর রাজস্থানে ভোট। কংগ্রেস এই রাজ্যে ক্ষমতা ধরে রাখার লড়াইয়ে নেমেছে। তাদের প্রবল প্রতিপক্ষ বিজেপি। শারীরিক কারণে সোনিয়া প্রচার করছেন না। তবে ভোট আবহে তাঁর উপস্থিতি দলের নেতা–কর্মীদের উজ্জীবিত করবে বলে মনে করা হচ্ছে। গত রোববার দিল্লির আবহাওয়া ছিল ঝকঝকে। দূষণ কমে বাতাস মান সূচক বা এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ৬০০ থেকে কমে দাঁড়িয়েছিল ৯০–এ। কিন্তু রোববার সন্ধ্যা–রাতে দেদার আতশবাজির ফলে সোমবার দূষণের পরিমাণ ৪৫০ ছাড়িয়ে যায়। গতকাল মঙ্গলবার ও আজ বুধবারও অবস্থা একই রকম। এ পরিস্থিতিতে দিল্লি সরকারের পরিবেশমন্ত্রী গোপাল রায় জানান, আরও দু–তিন দিন তাঁরা দেখবেন। পরিস্থিতির উন্নতি না হলে তাঁরা কৃত্রিমভাবে বৃষ্টি ঝরিয়ে দূষণ কমানোর কথা বিবেচনা করবেন। সেই সঙ্গে ভেবে দেখবেন, গাড়ি চালানোর ক্ষেত্রে জোড়–বিজোড় নীতি প্রয়োগ করা হবে কি না। দীপাবলির আগে পরিস্থিতির উন্নতি হওয়ায় কৃত্রিম বৃষ্টি ও গাড়ির জোড়–বিজোড় নীতি বাস্তবায়ন স্থগিত রাখা হয়।

ভিশন বাংলা ২৪

শনিবার, ০৯ মে ২০২৬

দূষণ থেকে বাঁচতে দিল্লি ছেড়ে জয়পুরে সোনিয়া

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৩

featured Image

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত