শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য
সুন্দরগঞ্জে আগুনে ধান-পাটসহ ২৫ লক্ষ টাকার মালামাল ভস্মীভূত

সুন্দরগঞ্জে আগুনে ধান-পাটসহ ২৫ লক্ষ টাকার মালামাল ভস্মীভূত

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের মন্ডলের হাটে ধান ও পাটের গোডাউনে এক ভয়াবহ অগ্নিকান্ডে ২৫ লক্ষ টাকার মালামাল ভস্মীভূত হয়েছে।

জানা গেছে, গত বুধবার দিবাগত গভীর রাতে মেসার্স মিল্লাত ট্রেডার্স নামের এক ব্যবসায়ীর ধান ও পাটের গোডাউনে এ অগ্নিকান্ড ঘটে। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে খবর পেয়ে সুন্দরগঞ্জ ও গাইবান্ধা থেকে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডে গোডাউনে থাকা ৪’শ ধান ও ৫’শ ১১ মণ পাটসহ গোডাউনটি ভস্মীভূত হয়। এতে ধান, পাট ও ঘর মিলে ২৫ লক্ষ টাকার মালামাল ভস্মীভূত হয় বলে মালিক আব্দুর রউফ (রিটন) দাবী করেন।

সুন্দরগঞ্জ ও গাইবান্ধা ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে। ওই রাতেই সুন্দরগঞ্জ থানা পুলিশের এস আই সোহেল সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে ছুটে যান এবং পরিদর্শন করেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান কনক কুমার গোস্বামী ঘটনার সত্যতা স্বীকার করেন। এদিকে অগ্নিকান্ডে সর্বস্ব হারিয়ে ব্যবসায়ী রিটন বর্তমানে পথে বসতে বসেছেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com