ঢাকা    শুক্রবার, ০৮ মে ২০২৬
ভিশন বাংলা ২৪

ডোমার সোনারায়ে বিএনপির জনসমাবেশ

ডোমার সোনারায়ে বিএনপির জনসমাবেশ
সাম্প্রদায়িক সম্প্রীতি, বৈষম্যহীনতা, সমঅধিকার, অগ্রগতি ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে নীলফামারীর ডোমার উপজেলার সোনারায়ে জনসমাবেশ করেছে বিএনপি। রবিবার (৮ই সেপ্টেম্বর) বিকাল ৪টায় উপজেলার ফার্মহাট এলাকার ৯নং সোনারায় ইউনিয়ন পরিষদ কার্যালয় মাঠে উপজেলা বিএনপির আহ্বানে ও সোনারায় ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডোমার উপজেলা বিএনপির সভাপতি ও ১নং ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেয়াজুল ইসলাম কালু। সোনারায় ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ তৈয়ব আলী বাবুর সঞ্চালনায় এসময় প্রধান বক্তা হিসেবে নেতা-কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, ডোমার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর মোঃ আখতারুজ্জামান সুমন। বক্তারা বলেন, দীর্ঘ ১৫ বছরের আওয়ামী দুঃশাসন ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে শেষ হয়েছে। নতুন বাংলাদেশের নবযাত্রাকে বেগবান করতে ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় বিএনপির বিকল্প নেই। সামনের নির্বাচনে ডোমার-ডিমলায় ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত করে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সকল নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। জনসমাবেশে পৌর কাউন্সিলর ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান (তুলু), মোঃ মাসুদ বিন আমিন সুমন প্রমুখ সহ বিএনপি ও অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

ভিশন বাংলা ২৪

শুক্রবার, ০৮ মে ২০২৬

ডোমার সোনারায়ে বিএনপির জনসমাবেশ

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৪

featured Image

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত