সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
প্রাথমিক বৃত্তি পেল ৮২ হাজার ৪৭৩ জন

প্রাথমিক বৃত্তি পেল ৮২ হাজার ৪৭৩ জন

নিজস্ব প্রতিবেদক: এ বছর প্রাথমিক বৃত্তি পেয়েছে ৮২ হাজার ৪৭৩ জন শিক্ষার্থী। এর মধ্যে মেধা কোটায় বৃত্তি পেয়েছে ৩২ হাজার ৯৯৮ জন। আর সাধারণ কোটায় বৃত্তি পেয়েছে ৪৯ হাজার ৪৭৫ জন।
আজ মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানানো হয়। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এ বৃত্তি দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান বৃত্তির ফল প্রকাশ করে জানান, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী মোট ৮২ হাজার ৫০০ শিক্ষার্থীর জন্য বৃত্তি দেওয়া হয়। এবার মেধা কোটায় দুজন এবং সাধারণ কোটায় ২৫ জন কাক্সিক্ষত শিক্ষার্থী না পাওয়ায় কোটা পূরণ করা যায়নি।

তবে এটা পরে সমন্বয় করা হবে বলে মন্ত্রী জানান।
২০১৫ সাল থেকে মেধা কোটায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা মাসে ৩০০ টাকা করে পায়। আর সাধারণ কোটায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা পায় মাসে ২২৫ টাকা করে। এর আগে এই বৃত্তি ছিল মেধা কোটার জন্য ২০০ টাকা এবং সাধারণ কোটার জন্য ১৫০ টাকা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com