মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:২৩ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
কটিয়াদীতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে মতবিনিময়

কটিয়াদীতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে মতবিনিময়

কিশোরগঞ্জের কটিয়াদীতে জেলা প্রশাসক ফৌজিয়া খান ও পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীর সাথে দুর্গাপুজা উপলক্ষে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।বৃহস্পতিবার রাত সাড়ে আটায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে মত বিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোজাম্মেল হক জোয়ারদার, উপজেলা ইমাম ও উলামা পরিষদের সভাপতি কটিয়াদী দরগাহ জামে মসজিদের খতিব মাওঃ ছিদ্দিকুর রহমান, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নারায়ন দত্ত প্রদীপ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব কুমার সাহা, সাধারণ সম্পাদক ধ্রুব রঞ্চন দাস, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবুজিৎ সাহা, সাধারণ সম্পাদক জনি সাহা প্রমুখ।
মত বিনিময় সভায় উপস্থিত সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক তামারা তাসবিহা, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, বিভিন্ন গণমাধ্যম সংবাদকর্মী ও বিভিন্ন পূজামন্ডপের নেতৃবৃন্দ। মত বিনিময় সভা শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপার মধ্যরাত পর্যন্ত পৌর এলাকার বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com