মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
সিরিজ হেরে সমালোচকদের ওপর চড়াও রোহিত কথা বললেন ‘অতিরিক্ত পোস্ট মর্টেম’ নিয়ে

সিরিজ হেরে সমালোচকদের ওপর চড়াও রোহিত কথা বললেন ‘অতিরিক্ত পোস্ট মর্টেম’ নিয়ে

ভিশন বাংলা ডেস্ক: ঘরের মাঠে ভারতের টেস্ট সিরিজ হার। আলোচনা-সমালোচনার মাত্রা তো একটু বেশিই হবে। দেশের মাটিতে ১২ বছর আর ১৮ সিরিজ পর হারের স্বাদ বলে কথা।

সেটাও নিউজিল্যান্ডের কাছে, যারা কিনা এই সিরিজেই ৩৬ বছর পর ভারতের মাটিতে টেস্ট জিতেছিল। এমন হারের পর ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা অবশ্য খেলোয়াড়দের কাঠগড়ায় তুলতে রাজি নন। স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন, বেশি কাটাছেঁড়ার কোনো প্রয়োজন নেই।

সংবাদ সম্মেলনে রোহিত বলেছেন, ‘গত দুই ম্যাচে, কাজটা ঠিকভাবে করতে পারিনি। আমরা এর আগে ১৮টি সিরিজে জিতেছি, সুতরাং আমরা অনেক কাজই ঠিকঠাকভাবে করেছি। আমরা ভারতে কঠিন উইকেটে খেলেছি। এমনটা হতেই পারে। আপনি যখন অনেকে ম্যাচে জিততে থাকেন, এমন সিরিজ আসতে পারে, যখন আপনি পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবেন না। আমি কারও সামর্থ্যে নিয়ে সন্দেহ করছি না। অতিরিক্ত পোস্ট মর্টেম করতে চাইছি না। ব্যাটসম্যানদের তাদের পরিকল্পনায় বিশ্বাস রাখতে হবে। নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা দেখিয়েছে, আপনি যদি নির্দিষ্ট কোনো কৌশলে খেলেন, এটা কাজ করবে।

নিউজিল্যান্ডের কৌশল বলতে রোহিত সম্ভবত কিউই ব্যাটসম্যানদের সুইপ-রিভার্স সুইপ করার দক্ষতার কথা বুঝিয়েছেন। টম ল্যাথাম থেকে শুরু করে টম ব্লান্ডেল—ভারতের বিপক্ষে সবাই একের পর এক সুইপ করেছেন। বাউন্ডারির জন্য নয়, বেশির ভাগ সুইপ খেলেছেন প্রান্ত বদলের জন্য, যা চমকে দিয়েছে ভারতীয় বোলারদের।

নিজেদের ব্যাটিং নিয়ে রোহিত বলেছেন, ‘প্রথম ইনিংসে আমরা ভালো ব্যাটিং করিনি। পিচ ততটাও খারাপ ছিল না। আমরা প্রথম ইনিংসে যথেষ্ট সংগ্রহ তুলতে পারিনি। পরে উইকেটে অন্য রকম ছিল। আমরা এই রানটা করতে চেয়েছিলাম। গিল-যশস্বী আউটের পর আমরা অনেক উইকেট হারিয়েছি। আমরা চাপের মুহূর্তে ইতিবাচক প্রতিক্রিয়া দেখাতে পারিনি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com