ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
ভিশন বাংলা ২৪

মান্দায় সাজাপ্রাপ্তসহ ৫ আসামি গ্রেপ্তার

বাগমারা প্রতিনিধি সিদ্দিক আলী নওগাঁর মান্দায় পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত একজনসহ ৫ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, উপজেলার বাদলঘাটা গ্রামের মৃত সোলাইমান আলীর ছেলে মেহেফুজুল আলম সুমন (৩৫), বিলকরিল্যা গ্রামের সাইফুল ইসলাম (২৫) এবং রাজশাহীর বাগমারা উপজেলার করখন্ড খাজুর গ্রামের সাগর আলী (২৩), রাজু আহমেদ (২২) ও সুজন আলী (২৩)। এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে একাধিক চাঁদাবাজি মামলার আসামি মেহেফুজুল আলম সুমনকে শনিবার রাতে কুসুম্বা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এছাড়া চেক ডিজঅনার মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাইফুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। ওসি মনসুর রহমান আরও বলেন, গতকাল শনিবার রাতে ফেরিঘাট এলাকায় সন্দেহজনক ঘোরাফেরার অভিযোগে সাগর, রাজু ও সুজনকে আটক করা হয়। ৯৯৯ থেকে ফোন পেয়ে এ অভিযান দেয় পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের আজ রোববার আদালতের মাধ্যমে নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে।

ভিশন বাংলা ২৪

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মান্দায় সাজাপ্রাপ্তসহ ৫ আসামি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৪

featured Image
বাগমারা প্রতিনিধি সিদ্দিক আলী নওগাঁর মান্দায় পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত একজনসহ ৫ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, উপজেলার বাদলঘাটা গ্রামের মৃত সোলাইমান আলীর ছেলে মেহেফুজুল আলম সুমন (৩৫), বিলকরিল্যা গ্রামের সাইফুল ইসলাম (২৫) এবং রাজশাহীর বাগমারা উপজেলার করখন্ড খাজুর গ্রামের সাগর আলী (২৩), রাজু আহমেদ (২২) ও সুজন আলী (২৩)। এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে একাধিক চাঁদাবাজি মামলার আসামি মেহেফুজুল আলম সুমনকে শনিবার রাতে কুসুম্বা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এছাড়া চেক ডিজঅনার মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাইফুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। ওসি মনসুর রহমান আরও বলেন, গতকাল শনিবার রাতে ফেরিঘাট এলাকায় সন্দেহজনক ঘোরাফেরার অভিযোগে সাগর, রাজু ও সুজনকে আটক করা হয়। ৯৯৯ থেকে ফোন পেয়ে এ অভিযান দেয় পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের আজ রোববার আদালতের মাধ্যমে নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে।

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত