রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে আমেনা ধর্ষণ ও হত্যা: মূলহোতাসহ ৭ জন গ্রেপ্তার কার্ড বিতরণে দুর্নীতি বন্ধে ইন্টিগ্রেটেড সিস্টেমে যাচ্ছে সরকার: প্রতিমন্ত্রী পুতুল ফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো
শরণখোলায় যুব দিবস ও সমবায় দিবস পালিত

শরণখোলায় যুব দিবস ও সমবায় দিবস পালিত

রাজিব হোসেন, শরণখোলা প্রতিনিধি: “দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে শরণখোলায় যুব দিবস ও ৫৩ তম সময় দিবস পালিত হয়েছে। ২ নভেম্বর সকালে উপজেলা প্রশাসন চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করেন নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত কুমার সিংহ। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে সমাজসেবা কর্মকর্তা আব্দুল হালিমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত কুমার সিংহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আব্দুল হাই, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আঃ মালেক রেজা। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শিশির কুমার দাস। এ সময় আরো বক্তব্য রাখেন তালতলী আশ্রয়ন প্রকল্পের সভাপতি সাংবাদিক শাহিন হাওলাদার, সুন্দরবন সমবায় সমিতির সভাপতি ফয়সাল আহসান, রূপালী ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভাপতি এনামুল কবির। পরে যুব প্রশিক্ষণে অংশগ্রহণ কারীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com