ঢাকা    বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
ভিশন বাংলা ২৪

বাগেরহাটে বিএনপি নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা

রাকিব হোসেনপ্রতিনিধি: বাগেরহাটে সাবেক বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য সজীব তরফদারকে(৪৫) গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুর ২ টার দিকে বাগেরহাট সদর উপজেলার মির্জাপুর আমতলা মসজিদের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। একই সাথে বিএনপি নেতার মোটরসাইকেলে থাকা কামাল তারফদার গুলিতে আহত হন। খবর পেয়ে বাগেরহাটের পুলিশ সুপার ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। ঘটনস্থল থেকে হত্যাকান্ডে ব্যবহৃত আলামত উদ্ধার করেছে পুলিশ। আহত কামাল তরফদারকে উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিদ্দিক তরফদারের ছেলে নিহত সজীব তরফদার বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিল বলে জানা গেছে। বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ জানান, সজীব তরফদার মোটরসাইকেল যোগে বাড়ি থেকে বাগেরহাট শহরের দিকে যাচ্ছিলো। মোটরসাইকেলটি মির্জাপুর মধ্যেপাড়া জামে মসজিদের কাছে পৌছালে আগে থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা তার গতিরোধ করে। এর পর সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে পালিয়ে যায়। হত্যাকারিদের ধরতে পুলিশের একাধিক টিম বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে। পুলিশ ঘটনাস্থল থেকে সজীবের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

ভিশন বাংলা ২৪

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

বাগেরহাটে বিএনপি নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা

প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৪

featured Image
রাকিব হোসেনপ্রতিনিধি: বাগেরহাটে সাবেক বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য সজীব তরফদারকে(৪৫) গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুর ২ টার দিকে বাগেরহাট সদর উপজেলার মির্জাপুর আমতলা মসজিদের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। একই সাথে বিএনপি নেতার মোটরসাইকেলে থাকা কামাল তারফদার গুলিতে আহত হন। খবর পেয়ে বাগেরহাটের পুলিশ সুপার ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। ঘটনস্থল থেকে হত্যাকান্ডে ব্যবহৃত আলামত উদ্ধার করেছে পুলিশ। আহত কামাল তরফদারকে উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিদ্দিক তরফদারের ছেলে নিহত সজীব তরফদার বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিল বলে জানা গেছে। বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ জানান, সজীব তরফদার মোটরসাইকেল যোগে বাড়ি থেকে বাগেরহাট শহরের দিকে যাচ্ছিলো। মোটরসাইকেলটি মির্জাপুর মধ্যেপাড়া জামে মসজিদের কাছে পৌছালে আগে থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা তার গতিরোধ করে। এর পর সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে পালিয়ে যায়। হত্যাকারিদের ধরতে পুলিশের একাধিক টিম বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে। পুলিশ ঘটনাস্থল থেকে সজীবের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত