ঢাকা    রোববার, ০৪ অক্টোবর ২০২৬
ভিশন বাংলা ২৪

রাজধানীর বৃত্তাকার সড়ক নির্মাণ কাজ দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

রাজধানী ঢাকার যানজট নিরসনে প্রস্তাবিত অভ্যন্তরীণ বৃত্তাকার সড়ক বা ইনার সার্কুলার রিং রোড নির্মাণ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনায় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (৪ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রকল্পের বর্তমান অগ্রগতি, বাস্তবায়নে বিদ্যমান জটিলতা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয় নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগকে সমন্বিতভাবে প্রকল্পের বিদ্যমান পরিকল্পনা পর্যালোচনা করে নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ দেন।

প্রধানমন্ত্রী প্রকল্প বাস্তবায়নে যেসব প্রতিবন্ধকতা রয়েছে, সেগুলো দ্রুত চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করে প্রকল্পের কাজ এগিয়ে নেওয়ার নির্দেশ দেন তিনি।

প্রকল্পটি দ্রুত বাস্তবায়নে একটি বাস্তবসম্মত সময়সীমা নির্ধারণ এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও বলেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে প্রকল্পের কাজে দ্রুত দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি।

সভায় সড়ক পরিবহণ ও সেতু এবং রেলপথ ও নৌপরিবহণমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সড়ক পরিবহণ ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন উপস্থিত ছিলেন।

এ ছাড়া সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সভায় অংশ নেন।

ভিশন বাংলা ২৪

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

রাজধানীর বৃত্তাকার সড়ক নির্মাণ কাজ দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত