শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
আগাম নির্বাচনের জন্য মালয়েশিয়ার পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা

আগাম নির্বাচনের জন্য মালয়েশিয়ার পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা

ভিশন বাংলা ডেস্ক: মালয়েশিয়ায় আগাম নির্বাচনের জন্য পার্লামেন্ট বিলুপ্তির ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নাজিব রাজাক। সরকারের পাঁচ বছরের মেয়াদ পূর্ণ হওয়ার দুই মাস আগেই শনিবার আনুষ্ঠানিকভাবে পার্লামেন্ট ভেঙে দেয়া হবে বলে জানান তিনি।
শুক্রবার সকালে রাষ্ট্রীয় টেলিভিশনে এক ভাষণে মালয়েশীয় প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের পথ সুগম করতেই রাজা পঞ্চম সুলতান মুহম্মদ আগামী ৭ই এপ্রিল পার্লামেন্ট ভেঙে দেয়ার নির্দেশ দিয়েছেন। সেইসঙ্গে, পার্লামেন্ট বিলুপ্তির পরবর্তী ৬০ দিনের মধ্যে দেশটির ১৪তম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান নাজিব।
আগামী এক সপ্তাহের মধ্যেই নির্বাচনের দিন-তারিখ ঠিক করতে দেশটির নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে তার। আগামী নির্বাচনে নাজিব রাজাকের প্রধান প্রতিদ্বন্দ্বী টানা ২২ বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী থাকা ৯২ বছর বয়সী মাহাথির মোহাম্মদ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com