সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের যুদ্ধ কি ক্ষয় যুদ্ধে পরিনিত হবে?
রাজশাহীতে শিক্ষার্থীদের পুরস্কার দিল বিশ্বসাহিত্য কেন্দ্র ও গ্রামীণফোন

রাজশাহীতে শিক্ষার্থীদের পুরস্কার দিল বিশ্বসাহিত্য কেন্দ্র ও গ্রামীণফোন

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন থেকে বিশ্বসাহিত্য কেন্দ্র আয়োজিত গ্রামীণফোনের সহযোগিতায় দিনব্যাপী বর্ণাঢ্য পুরস্কার বিতরণ উৎসবে ৫৬টি স্কুলের  ২ হাজার ৩০৩ জন বই পড়ুয়া বিজয়ী  শিক্ষার্থীকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ (এনডিসি)। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক আফিয়া আখতার, পাখি বিশেষজ্ঞ ও লেখক ইনাম আল হক, বিশ্বসাহিত্য কেন্দ্রের ট্রাস্টি ডা. আবদুন নূর তুষার, লেখক মাজহারুল ইসলাম তরু ও গ্রামীণফোনের রাজশাহী অঞ্চলের রিজিওনাল হেড মাহমুদুল হাসান।অতিথিরা বলেন, বই পড়া জ্ঞান ও মানসিক উৎকর্ষের প্রধান মাধ্যম। শিক্ষার্থীদের মধ্যে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলায় এ কর্মসূচির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিনব্যাপী এই পুরস্কার বিতরণ উৎসবে রাজশাহী মহানগরীর ৫৬টি স্কুলের পুরস্কার বিজয়ী ২ হাজার ৩০৩ জন শিক্ষার্থীকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। এর মধ্যে ৩৮টি স্কুলের ১ হাজার ৬৬৪ জন সরাসরি মঞ্চ থেকে পুরস্কার গ্রহণ করে, তাদের মধ্যে ১২৪৪ জন ছাত্রী ও ৪২০ জন ছাত্র এবং ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পক্ষে স্কুলের শিক্ষক/সংগঠক পুরস্কার গ্রহণ করেন।  স্বাগত  পুরস্কার  পেয়েছে  ১১১৭ জন, শুভেচ্ছা পুরস্কার পেয়েছে ৭২৮ জন,  অভিনন্দন পুরস্কার পেয়েছে ৩৮৩ জন এবং সেরাপাঠক  পুরস্কার পেয়েছে  ৭৫ জন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com