বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
চার্টার্ড লাইফের ১২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

চার্টার্ড লাইফের ১২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ১২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ আগস্ট) রাজধানীর শুটিং ক্লাবে হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হয়।

সভার সভাপতিত্ব করেন কোম্পানির ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. নুরুল আকতার এবং পরিচালনা করেন কোম্পানি সেক্রেটারি জি. এম রাশেদ। অনুষ্ঠানে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুহাম্মদ আসিফ সাম্ছ এবং অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাবৃন্ধ সহ কোম্পানির শেয়ারহোল্ডারবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কোম্পানির গত বছরের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করা হয় এবং নির্ধারিত আলোচ্যসূচী অনুযায়ী আলোচনা করা হয় ও ভোটের মাধ্যমে নিম্নোক্ত আলোচ্য বিষয়সমূহ অনুমোদিত হয়।

২০২৪ সালের ৩১শে ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক বিবরণী এবং নিরীক্ষা প্রতিবেদন অনুমোদিত হয়, কোম্পানির পরিচালনা পর্ষদের ৩ জন পরিচালক পুনর্নির্বাচিত হয়, প্রস্তাবিত শূন্য লভ্যাংশ অনুমোদিত হয়, ২০২৫ সালের জন্য কোম্পানির সংবিধিবদ্ধ নিরীক্ষকদের নিয়োগ অনুমোদন করা এবং তাদের পারিশ্রমিক নির্ধারণ করা হয়।

এছাড়াও বিএসইসি এবং আইডিআরএ’র প্রয়োজনীয়তা অনুসারে করপোরেট গভর্নেন্স কমপ্লায়েন্স নিরীক্ষকদের নিয়োগ অনুমোদন করা এবং তাদের পারিশ্রমিক নির্ধারণ করা হয়।

অনুষ্ঠানে ভাইস চেয়ারম্যান এবং মুখ্য নির্বাহী কর্মকর্তা তাদের নিজ নিজ বক্তব্যে কোম্পানির উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং সেই সাথে আগামীতে শেয়ারহোল্ডারদের জন্য নগদ লভ্যাংশ বৃদ্ধিতে নিরলসভাবে কাজ করে যাবেন বলে আশা ব্যক্ত করেন।-সংবাদ বিজ্ঞপ্তি

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com