ঢাকা    সোমবার, ০১ জুন ২০২৬
ভিশন বাংলা ২৪

আবাসিক হোটেলে পুলিশের অভিযানে ১১ তরুণ-তরুণী আটক

খুলনায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে আবাসিক হোটেল থেকে ১১ তরুণ-তরুণীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে নগরীর ডাকবাংলা মোড়ের হোটেল খুলনা গার্ডেন আবাসিক ও লোয়ার যশোর রোডের হোটেল এনিটায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে হাসিব (২৫), রমজান মোড়ল (২৪), নয়ন মোল্যা (৩২), মাকসুদুল ইসলাম (২৪) ও সাব্বির হাওলাদারসহ (১৮) তরুণীরা রয়েছেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে নগরীর ডাকবাংলা মোড়ের হোটেল খুলনা গার্ডেন আবাসিক এবং লোয়ার যশোর রোডের হোটেল এনিটা আবাসিকে একযোগে অভিযান চালানো হয়। এ সময় অসামাজিক কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে ১১ তরুণ-তরুণীকে আটক করা হয়। অভিযান শেষে আটককৃতদের থানায় নেওয়া হয় এবং যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, খুলনা শহরে দীর্ঘদিন ধরে কিছু আবাসিক হোটেলে গোপনে অসামাজিক কার্যক্রম চলছে— এমন অভিযোগ পুলিশের কাছে আসছিল। পরে স্থানীয়দের অভিযোগ ও গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

তিনি আরও বলেন, অসামাজিক কার্যকলাপে জড়িতদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে খুলনা মেট্রোপলিটন পুলিশ। নাগরিক নৈতিকতা ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

ভিশন বাংলা ২৪

সোমবার, ০১ জুন ২০২৬

আবাসিক হোটেলে পুলিশের অভিযানে ১১ তরুণ-তরুণী আটক

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৫

featured Image

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত