ঢাকা    সোমবার, ২০ এপ্রিল ২০২৬
ভিশন বাংলা ২৪

মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি—নরসিংদীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীতে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫। দিবসটি উপলক্ষে নরসিংদী জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন। তিনি বলেন, > “নরসিংদী জেলার সড়ক ও জনপদগুলোকে যানজটমুক্ত করতে জেলা প্রশাসন ইতোমধ্যে বেশকিছু পদক্ষেপ গ্রহণ করেছে। সন্তান আবদার করলেই মোটরসাইকেল কিনে না দিয়ে আগে যাচাই করুন—তার ড্রাইভিং লাইসেন্স আছে কি না, সে দক্ষ চালক কি না।” আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নরসিংদীর সহকারী প্রকৌশলী পিন্টু চন্দ্র, সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী প্রসেনজিৎ পাল, সহকারী প্রকৌশলী আমির হোসেন, উপসহকারী প্রকৌশলী আসাদুল ইসলাম, জেলা প্রেসক্লাব নরসিংদীর সভাপতি শফিকুল ইসলাম মতি, বাস মালিক সমিতির সভাপতি সারোয়ার মৃধা, বিআরটিএ নরসিংদীর সহকারী পরিচালক রুহুল আমিন ও মোটরযান পরিদর্শক রাসেল আহমেদ। অনুষ্ঠানে বক্তারা নিরাপদ সড়ক ব্যবস্থাপনায় জনসচেতনতা বৃদ্ধি, মানসম্মত হেলমেট ব্যবহার ও গতিসীমা মেনে চলার আহ্বান জানান।

ভিশন বাংলা ২৪

সোমবার, ২০ এপ্রিল ২০২৬

মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি—নরসিংদীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৫

featured Image

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত