ঢাকা    মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
ভিশন বাংলা ২৪

মেসি জাদুতে সেল্তাকে উড়িয়ে শেষ আটে বার্সা

জাদুকরী পারফরম্যান্সে মুগ্ধতা ছড়ালেন লিওনেল মেসি। করলেন জোড়া গোল, রাখলেন সতীর্থের গোলে অবদান। দলের সেরা খেলোয়াড়ের নৈপুণ্যে বার্সেলোনা পেল বড় জয়। সেল্তা দে ভিগোকে উড়িয়ে কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালে উঠেছে গতবারের চ্যাম্পিয়নরা।ৎ বৃহস্পতিবার কাম্প নউয়ে শেষ ষোলোর ফিরতি লেগে ৫-০ গোলে জিতেছে এরনেস্তো ভালভেরদের দল। তাদের অন্য তিনটি গোল জর্দি আলবা, লুইস সুয়ারেস ও ইভান রাকিতিচের। দুই লেগ মিলিয়ে ৬-১ অগ্রগামিতায় পরের রাউন্ডে উঠলো তারা। সেল্তার মাঠে প্রথম পর্বের ম্যাচটি ১-১ ড্র হয়েছিল। সাত দিন আগে এই সেল্তার বিপক্ষেই অসংখ্য সুযোগ নষ্ট করায় জয় হাতছাড়া হয়েছিল বার্সেলোনার। তবে মেসি-সুয়ারেস ফেরায় শুরু থেকেই বিধ্বংসী হয়ে ওঠে দলটি। বিরতির আগেই চারবার বল জালে পাঠিয়ে জয়টা একরকম নিশ্চিত করে ফেলে তারা। গোল উৎসবের শুরুটা করেন মেসি। ত্রয়োদশ মিনিটে বাঁ দিক থেকে আলবার বাড়ানো বল হাফ ভলিতে জালে পাঠান আর্জেন্টাইন ফরোয়ার্ড। গোলরক্ষক সের্হিও আলভারেস বাঁয়ে ঝাঁপিয়ে বলে হাত লাগালেও রুখতে পারেননি। দুই মিনিট পর বাঁ দিকে আলবাকে বল বাড়িয়ে ডি-বক্সে ঢুকে সতীর্থের ফিরতি পাস পেয়ে ব্যবধান দ্বিগুণ করেন মেসি।

ভিশন বাংলা ২৪

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

মেসি জাদুতে সেল্তাকে উড়িয়ে শেষ আটে বার্সা

প্রকাশের তারিখ : ১২ জানুয়ারি ২০১৮

featured Image
জাদুকরী পারফরম্যান্সে মুগ্ধতা ছড়ালেন লিওনেল মেসি। করলেন জোড়া গোল, রাখলেন সতীর্থের গোলে অবদান। দলের সেরা খেলোয়াড়ের নৈপুণ্যে বার্সেলোনা পেল বড় জয়। সেল্তা দে ভিগোকে উড়িয়ে কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালে উঠেছে গতবারের চ্যাম্পিয়নরা।ৎ বৃহস্পতিবার কাম্প নউয়ে শেষ ষোলোর ফিরতি লেগে ৫-০ গোলে জিতেছে এরনেস্তো ভালভেরদের দল। তাদের অন্য তিনটি গোল জর্দি আলবা, লুইস সুয়ারেস ও ইভান রাকিতিচের। দুই লেগ মিলিয়ে ৬-১ অগ্রগামিতায় পরের রাউন্ডে উঠলো তারা। সেল্তার মাঠে প্রথম পর্বের ম্যাচটি ১-১ ড্র হয়েছিল। সাত দিন আগে এই সেল্তার বিপক্ষেই অসংখ্য সুযোগ নষ্ট করায় জয় হাতছাড়া হয়েছিল বার্সেলোনার। তবে মেসি-সুয়ারেস ফেরায় শুরু থেকেই বিধ্বংসী হয়ে ওঠে দলটি। বিরতির আগেই চারবার বল জালে পাঠিয়ে জয়টা একরকম নিশ্চিত করে ফেলে তারা। গোল উৎসবের শুরুটা করেন মেসি। ত্রয়োদশ মিনিটে বাঁ দিক থেকে আলবার বাড়ানো বল হাফ ভলিতে জালে পাঠান আর্জেন্টাইন ফরোয়ার্ড। গোলরক্ষক সের্হিও আলভারেস বাঁয়ে ঝাঁপিয়ে বলে হাত লাগালেও রুখতে পারেননি। দুই মিনিট পর বাঁ দিকে আলবাকে বল বাড়িয়ে ডি-বক্সে ঢুকে সতীর্থের ফিরতি পাস পেয়ে ব্যবধান দ্বিগুণ করেন মেসি।

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত