ঢাকা    শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
ভিশন বাংলা ২৪

গুরুতর অভিযোগ তারেকের: ২ কোটি টাকার বিনিময়ে নিবন্ধন

আম জনতার দলের সদস্য সচিব মো. তারেক রহমান দাবি করেছেন, ডেসটিনি গ্রুপের রফিকুল আমীনের গড়া আম জনগণ পার্টিকে দুই কোটি টাকার বিনিময়ে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

তিনি শনিবার (৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে অনশনরত অবস্থায় এ অভিযোগ উত্থাপন করেন। তারেকের অভিযোগ, ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা রাজধানীর একটি অভিজাত হোটেলে বৈঠক করে টাকার বিনিময়ে দলটির নিবন্ধন নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “নিবন্ধন পাইনি বলে আমি অভিযোগ করছি না। তবে রফিকুল আমীনের দল রাজনৈতিকভাবে অনৈতিক, তাই তাদের নিবন্ধন বাতিল হওয়া উচিত।” তিনি আরও বলেন, ইসির তদন্ত কর্মকর্তারা মাঠে গিয়ে বিষয়টি যাচাই করবেন।

তারেক বর্তমানে টানা ১০০ ঘণ্টার অনশন করছেন। তিনি জানালেন, শরীর অসুস্থ হয়ে যাচ্ছে, তবে তিনি ইসির এখনো কোনো সঠিক জবাব পাননি। তিনি ইসিকে আহ্বান জানিয়েছেন, অভিযোগটি দ্রুত খতিয়ে দেখার ব্যবস্থা করতে।

ভিশন বাংলা ২৪

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

গুরুতর অভিযোগ তারেকের: ২ কোটি টাকার বিনিময়ে নিবন্ধন

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৫

featured Image

আম জনতার দলের সদস্য সচিব মো. তারেক রহমান দাবি করেছেন, ডেসটিনি গ্রুপের রফিকুল আমীনের গড়া আম জনগণ পার্টিকে দুই কোটি টাকার বিনিময়ে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

তিনি শনিবার (৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে অনশনরত অবস্থায় এ অভিযোগ উত্থাপন করেন। তারেকের অভিযোগ, ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা রাজধানীর একটি অভিজাত হোটেলে বৈঠক করে টাকার বিনিময়ে দলটির নিবন্ধন নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “নিবন্ধন পাইনি বলে আমি অভিযোগ করছি না। তবে রফিকুল আমীনের দল রাজনৈতিকভাবে অনৈতিক, তাই তাদের নিবন্ধন বাতিল হওয়া উচিত।” তিনি আরও বলেন, ইসির তদন্ত কর্মকর্তারা মাঠে গিয়ে বিষয়টি যাচাই করবেন।

তারেক বর্তমানে টানা ১০০ ঘণ্টার অনশন করছেন। তিনি জানালেন, শরীর অসুস্থ হয়ে যাচ্ছে, তবে তিনি ইসির এখনো কোনো সঠিক জবাব পাননি। তিনি ইসিকে আহ্বান জানিয়েছেন, অভিযোগটি দ্রুত খতিয়ে দেখার ব্যবস্থা করতে।

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত