ঢাকা    মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
ভিশন বাংলা ২৪

অর্থ আত্মসাতের অভিযোগে অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

পারিবারিক ব্যবসায় পার্টনার করার প্রলোভন দেখিয়ে ২৭ লাখ টাকা আত্মসাৎ, হুমকি-ধামকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে দায়ের করা মামলায় মডেল ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং তার ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ঢাকার একটি আদালত।

রোববার (১৬ নভেম্বর) আদালত সূত্রে জানা যায়, মামলাটিতে হাজিরার জন্য তারিখ নির্ধারিত ছিল। তবে আসামিরা আদালতে না হাজির হওয়ায় গত ১০ নভেম্বর ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত–৩-এর বিচারক আফরোজা তানিয়া তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গ্রেপ্তার সংক্রান্ত প্রতিবেদন দাখিলের পরবর্তী তারিখ ১৮ ডিসেম্বর।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদীর সঙ্গে দীর্ঘদিনের পরিচয়কে কাজে লাগিয়ে মেহজাবীন তাকে নতুন পারিবারিক ব্যবসায় পার্টনার রাখার কথা বলেন। এ প্রলোভনে নগদ ও বিকাশের মাধ্যমে বিভিন্ন সময় মোট ২৭ লাখ টাকা নেন মেহজাবীন ও তার ভাই আলিসান। কিন্তু দীর্ঘদিনেও ব্যবসা শুরুর কোনো উদ্যোগ না নেওয়ায় বাদী টাকা চাইলে নানা অজুহাতে সময়ক্ষেপণ করেন তারা।

পরে ১১ ফেব্রুয়ারি পাওনা টাকা চাইতে গেলে মেহজাবীন ও আলিসান তাকে ১৬ মার্চ হাতিরঝিল রোডের পাশের একটি রেস্টুরেন্টে আসতে বলেন। সেখানে গেলে আসামিরা ও আরও কয়েকজন ব্যক্তি বাদীকে গালিগালাজ করেন এবং হুমকি দিয়ে বলেন— “এরপর তুই আমাদের বাসায় টাকা চাইতে যাবি না, বাসার সামনে দেখলে মেরে ফেলব।”

জীবননাশের হুমকি ও ভয়ভীতি পেয়ে বাদী থানায় গেলে ভাটারা থানা কর্তৃপক্ষ তাকে আদালতে মামলা করার পরামর্শ দেয়। পরে আমিরুল ইসলাম বাদী হয়ে ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১০৭/১১৭(৩) ধারায় মামলা দায়ের করেন।

ভিশন বাংলা ২৪

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

অর্থ আত্মসাতের অভিযোগে অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৫

featured Image

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত