ঢাকা    সোমবার, ২০ এপ্রিল ২০২৬
ভিশন বাংলা ২৪

১৭ মাসে সড়কপথে দুর্ঘটনায় নিহত ১২ হাজার ৬৯৪

  1. অন্তর্বর্তী সরকারের ১৭ মাসে দেশে সড়ক, রেল, নৌ ও আকাশপথে সংঘটিত দুর্ঘটনায় ১৩ হাজার ৪০৯ জন নিহত হয়েছে। একই সময়ে আহত হয়েছে ৬০ হাজারের বেশি মানুষ। এর মধ্যে শুধু সড়কপথেই প্রাণহানির সংখ্যা ১২ হাজার ৬৯৪ জন।

সেভ দ্য রোডের মহাসচিব শান্তা ফারজানা মঙ্গলবার (৬ জানুয়ারি) রাজধানীর ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে আয়োজিত প্রতিবেদন পাঠ ও সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন।

প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত সময়ে সড়কে চরম নৈরাজ্য, আইন না মেনে যান চলাচল এবং অপরিকল্পিত পরিবহনব্যবস্থার কারণে ৫৭ হাজার ৭৯৬টি সড়ক দুর্ঘটনা ঘটে। এতে ৫৮ হাজার ৪৯১ জন আহত হয়। এই সময়ে সড়কে নেমেছে প্রায় ২ লাখ মোটরসাইকেল এবং ৫ লাখের বেশি অবৈধ ব্যাটারিচালিত রিকশা, যা দুর্ঘটনার ঝুঁকি বহুগুণ বাড়িয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

মোটরসাইকেল ও অবৈধ যান বড় ঝুঁকি

ঢাকাসহ সারা দেশে ১৩ হাজার ৮২৩টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২ হাজার ৬৩৮ জন, আহত ১৩ হাজার ৮৩২ জন।

ব্যাটারিচালিত অটোরিকশা, নসিমন, করিমন ও পিকআপসহ উল্টোপথের যানবাহনে ২১ হাজার ৬৩১টি দুর্ঘটনায় নিহত ৩ হাজার ৬৪৮ জন, আহত ২৩ হাজার ৬০৩ জন। বাস ও ভারী যানেও প্রাণহানি

প্রতিবেদনে বলা হয়, নির্ধারিত গতিসীমা অমান্য, বিশ্রাম ছাড়া টানা ১২ থেকে ২০ ঘণ্টা গাড়ি চালানো এবং ট্রাফিক আইন লঙ্ঘনের কারণে ১২ হাজার ৭৪৬টি বাস দুর্ঘটনায় নিহত ৩ হাজার ৭৮৪ জন, আহত ১১ হাজার ৬৯৭ জন। ট্রাক ও লরিসহ ভারী যানবাহনে ৮ হাজার ৯৬৮টি দুর্ঘটনায় নিহত ২ হাজার ৬২৪ জন, আহত ৯ হাজার ৩৫৯ জন। এদের বড় অংশই পথচারী ও স্থানীয় বাসিন্দা।

ভিশন বাংলা ২৪

সোমবার, ২০ এপ্রিল ২০২৬

১৭ মাসে সড়কপথে দুর্ঘটনায় নিহত ১২ হাজার ৬৯৪

প্রকাশের তারিখ : ০৬ জানুয়ারি ২০২৬

featured Image

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত