সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল মের প্রথম সপ্তাহে

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল মের প্রথম সপ্তাহে

নিজস্ব প্রতিবেদকচলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল মে মাসের প্রথম সপ্তাহে প্রকাশ করা হতে পারে।

 শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, আগামী ৩ থেকে ৭ মের মধ্যে এসএসসির ফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রীর কাছে সারসংক্ষেপ পাঠানো হয়েছে। আগামী ৩ মে বৃহস্পতিবার অথবা ৬ বা ৭ মে এসএসসির ফল প্রকাশের তারিখ চূড়ান্ত হতে পারে। প্রধানমন্ত্রী যে দিন সময় দেবেন সে দিনই ফল প্রকাশ করা হবে।

রেওয়াজ অনুযায়ী, শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রী নির্ধারিত দিনে প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেন।

পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলনের পর শিক্ষার্থীরা ফল জানাতে পারেন।

গত ১ থেকে ২৫ ফেব্রুয়ারি এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার তত্ত্বীয় এবং ২৬ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ ব্যবহারিক পরীক্ষা হয়। দেশের ৩ হাজার ৪১২টি কেন্দ্রে এবার ২০ লাখ ৩১ হাজার ৮৮৯ শিক্ষার্থী মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় অংশ নেয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com