ঢাকা    সোমবার, ২০ এপ্রিল ২০২৬
ভিশন বাংলা ২৪

দুদক চেয়ারম্যানসহ সব কমিশনারের পদত্যাগ

দুদক চেয়ারম্যানসহ সব কমিশনারের পদত্যাগ
দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর চেয়ারম্যান ড. আবদুল মোমেনসহ সব কমিশনার পদত্যাগ করেছেন। মঙ্গলবার (৩ মার্চ) তারা সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে গিয়ে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। অন্য দুই কমিশনার হলেন মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী এবং হাফিজ আহ্সান ফরিদ। এর আগে দুদকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন ও কমিশনাররা সচিবালয়ে আসেন। দুপুর ২টা ৩৬ মিনিটে তাদের মন্ত্রিপরিষদ বিভাগের এক নম্বর ভবনে প্রবেশ করতে দেখা যায়। প্রায় ১০ মিনিটের মধ্যেই তারা পদত্যাগপত্র জমা দিয়ে বের হয়ে যান। ২০১৩ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে আবদুল মোমেনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। সে সময় তিনি যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি চুক্তিভিত্তিক নিয়োগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পান। পরবর্তীতে তাকে সিনিয়র সচিবের পদমর্যাদা দেওয়া হয়। ২০২৪ সালের ১০ ডিসেম্বর তাকে দুদকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। একই দিনে দুর্নীতিবিরোধী সংস্থাটির দুই কমিশনারও নিয়োগ দেওয়া হয়। ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে দুর্নীতিবিরোধী অবস্থান নিয়ে আবদুল মোমেনের কিছু বক্তব্য রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি করে। এক বক্তব্যে তিনি দুর্নীতিবাজদের ভোট না দেওয়ার আহ্বান জানান।

ভিশন বাংলা ২৪

সোমবার, ২০ এপ্রিল ২০২৬

দুদক চেয়ারম্যানসহ সব কমিশনারের পদত্যাগ

প্রকাশের তারিখ : ০৩ মার্চ ২০২৬

featured Image

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত