ঢাকা    শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
ভিশন বাংলা ২৪

প্রবাসীদের বিপদে সবার আগে অপু, এখন তাকে ঘিরেই ষড়যন্ত্র

নিজস্ব প্রতিবেদক:

কম্বোডিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের বিভিন্ন সংকট ও দুর্দিনে পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা দেওয়ার জন্য পরিচিত আব্দুল্লাহ আল মামুন (অপু)-এর বিরুদ্ধে সম্প্রতি একটি কুচক্রী মহল অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। প্রবাসী মহলের দাবি, তার সামাজিক ও মানবিক কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করতে পরিকল্পিতভাবে মিথ্যা তথ্য ছড়িয়ে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে। এমনকি তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়ার ঘটনাও ঘটছে বলে জানা গেছে।

কম্বোডিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের অনেকেই জানান, দীর্ঘদিন ধরে অপু প্রবাসীদের যেকোনো বিপদ-আপদে সবার আগে এগিয়ে আসেন। কোনো প্রবাসী অসুস্থ হলে হাসপাতালে গিয়ে খোঁজ নেওয়া, চিকিৎসা খরচে আর্থিক সহায়তা করা, দুর্ঘটনা বা আইনি জটিলতায় পড়লে পাশে দাঁড়ানো—এসব কাজ তিনি নিয়মিত করে আসছেন। এছাড়া কোনো প্রবাসীর মৃত্যু হলে সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে সবাইকে একত্রিত করে মরদেহ দাফনের ব্যবস্থা করা এবং মৃতের পরিবারের সঙ্গে যোগাযোগ করে মরদেহ দেশে পাঠানোর উদ্যোগ নেওয়াও তার অন্যতম মানবিক কাজ।

প্রত্যক্ষদর্শী প্রবাসী কায়সার আহমেদ বলেন, “অপু ভাইয়ের কাছে কেউ সমস্যার কথা বললে তিনি বসে থাকেন না। সরাসরি ছুটে যান। অনেক সময় নিজের ব্যক্তিগত কাজ ফেলে মানুষের পাশে দাঁড়ান। প্রবাসীদের বেতন আদায়ে সহায়তা করা, বেকারদের কাজের ব্যবস্থা করা কিংবা ভিসা ও ওয়ার্ক পারমিট সংক্রান্ত সমস্যায় সহযোগিতা করা—এসব ক্ষেত্রেও তিনি সক্রিয় ভূমিকা রাখেন।”

প্রবাসীদের ভাষ্য অনুযায়ী, সম্প্রতি কম্বোডিয়ায় একটি সংঘবদ্ধ চক্র মাথাচাড়া দিয়ে উঠেছে, যাদের সঙ্গে স্থানীয় কিছু কম্বোডিয়ান নাগরিকের পাশাপাশি পাকিস্তানি ও চীনা নাগরিকরাও জড়িত রয়েছে বলে অভিযোগ রয়েছে। এই চক্রের বিরুদ্ধে মানবপাচারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এসব অপকর্মের বিরুদ্ধে যখন অপু সোচ্চার হয়ে ওঠেন এবং ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সহায়তা ও সচেতনতা তৈরিতে কাজ শুরু করেন, তখনই তিনি ওই চক্রের রোষানলে পড়েন।

প্রবাসী আমিনুর রহমান বলেন, “অপু ভাই যখন এই অপশক্তির বিরুদ্ধে দাঁড়ালেন, তখন তারা বুঝতে পারল তাকে ঠেকাতে না পারলে তাদের অপকর্ম চালিয়ে যাওয়া কঠিন হবে। এরপর থেকেই তার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র শুরু হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে তাকে ছোট করার চেষ্টা চলছে।”

কম্বোডিয়ায় বসবাসরত অনেক বাংলাদেশি প্রবাসী মনে করেন, মানবিক কাজের জন্য পরিচিত একজন মানুষকে পরিকল্পিতভাবে অপপ্রচারের শিকার করা অত্যন্ত দুঃখজনক। তারা এই ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, সত্য শেষ পর্যন্ত প্রকাশিত হবেই এবং মানবিক কাজে নিয়োজিত মানুষের পাশে প্রবাসীরা সবসময়ই থাকবেন।

ভিশন বাংলা ২৪

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

প্রবাসীদের বিপদে সবার আগে অপু, এখন তাকে ঘিরেই ষড়যন্ত্র

প্রকাশের তারিখ : ১০ মার্চ ২০২৬

featured Image

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত