ঢাকা    শুক্রবার, ২২ মে ২০২৬
ভিশন বাংলা ২৪

মনোহরদীতে পুলিশের বিশেষ অভিযানে জুয়ার আসর ভেঙে আটক ৭, নগদ অর্থ ও সরঞ্জাম জব্দ

ফালু মিয়া, বিশেষ প্রতিনিধি: নরসিংদীর মনোহরদী উপজেলায় জুয়া ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে পরিচালিত বিশেষ অভিযানে জুয়ার আসর ভেঙে দিয়েছে পুলিশ। এ সময় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থসহ ৭ জনকে হাতেনাতে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, মনোহরদী থানাকে জুয়া ও মাদকমুক্ত করতে এবং যুব সমাজকে সঠিক পথে ফিরিয়ে আনতে থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ৩ এপ্রিল ২০২৬ খ্রিষ্টাব্দ রাত আনুমানিক ১টা ৩৫ মিনিটে বীরগাঁও চৌরাস্তা বাজার এলাকায় ডিউটি পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চরমান্দালিয়া ইউনিয়নের একটি বসতবাড়ির পুরাতন টিনশেড রান্নাঘরের ভেতরে কয়েকজন ব্যক্তি তাস দিয়ে জুয়া খেলছে। পরে রাত আনুমানিক ২টা ০০ মিনিটে এসআই মাধব চন্দ্র দাস সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। এ সময় জুয়া খেলারত অবস্থায় ৭ জনকে হাতেনাতে আটক করা হয়। আটককৃতরা হলেন— জাহাঙ্গীর (৩৬), রাসেল (২৮), আইনুদ্দিন (৬০), মোঃ সুজন (৩৬), শাহিন (৬৫), আব্দুল হক (৪১) এবং সুরুজ মিয়া। তাদের সবার বাড়ি চরমান্দালিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায়। অভিযানের সময় তাদের কাছ থেকে জুয়া খেলার ১২৭টি তাস এবং নগদ ১,৪৫০ টাকা উদ্ধার করে জব্দ করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, আটককৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় জুয়ার আসর বসিয়ে পরিবেশ নষ্ট করছিল এবং যুব সমাজকে বিপথে পরিচালিত করছিল। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানায়, জুয়া ও মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ভিশন বাংলা ২৪

শুক্রবার, ২২ মে ২০২৬

মনোহরদীতে পুলিশের বিশেষ অভিযানে জুয়ার আসর ভেঙে আটক ৭, নগদ অর্থ ও সরঞ্জাম জব্দ

প্রকাশের তারিখ : ০৩ এপ্রিল ২০২৬

featured Image
ফালু মিয়া, বিশেষ প্রতিনিধি: নরসিংদীর মনোহরদী উপজেলায় জুয়া ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে পরিচালিত বিশেষ অভিযানে জুয়ার আসর ভেঙে দিয়েছে পুলিশ। এ সময় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থসহ ৭ জনকে হাতেনাতে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, মনোহরদী থানাকে জুয়া ও মাদকমুক্ত করতে এবং যুব সমাজকে সঠিক পথে ফিরিয়ে আনতে থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ৩ এপ্রিল ২০২৬ খ্রিষ্টাব্দ রাত আনুমানিক ১টা ৩৫ মিনিটে বীরগাঁও চৌরাস্তা বাজার এলাকায় ডিউটি পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চরমান্দালিয়া ইউনিয়নের একটি বসতবাড়ির পুরাতন টিনশেড রান্নাঘরের ভেতরে কয়েকজন ব্যক্তি তাস দিয়ে জুয়া খেলছে। পরে রাত আনুমানিক ২টা ০০ মিনিটে এসআই মাধব চন্দ্র দাস সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। এ সময় জুয়া খেলারত অবস্থায় ৭ জনকে হাতেনাতে আটক করা হয়। আটককৃতরা হলেন— জাহাঙ্গীর (৩৬), রাসেল (২৮), আইনুদ্দিন (৬০), মোঃ সুজন (৩৬), শাহিন (৬৫), আব্দুল হক (৪১) এবং সুরুজ মিয়া। তাদের সবার বাড়ি চরমান্দালিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায়। অভিযানের সময় তাদের কাছ থেকে জুয়া খেলার ১২৭টি তাস এবং নগদ ১,৪৫০ টাকা উদ্ধার করে জব্দ করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, আটককৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় জুয়ার আসর বসিয়ে পরিবেশ নষ্ট করছিল এবং যুব সমাজকে বিপথে পরিচালিত করছিল। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানায়, জুয়া ও মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত