ঢাকা    শুক্রবার, ২২ মে ২০২৬
ভিশন বাংলা ২৪

বগুড়ায় পারিবারিক বিরোধে ননদের ধাক্কায় ভাবীর মৃত্যু

সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জে দীর্ঘদিনের পারিবারিক বিরোধ ভয়াবহ রূপ নিয়ে প্রাণ কেড়ে নিল এক নারীর। মারামারির সময় ননদের ধাক্কায় নিহত হয়েছেন ভাবী মোমেনা বেগম (৬৮)। রোববার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার মোকামতলা ইউনিয়নের জাবারীপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মোমেনা বেগম স্থানীয় বাবু সরকারের স্ত্রী বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার শেফালী বেগমের পরিবার এবং তার ননদ জোলেখা ও জোলেখার স্বামী বেলাল হোসেনের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে প্রায়ই দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও ঝগড়া লেগে থাকত। রোববার সকালে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে হঠাৎ সংঘর্ষ বেঁধে যায়। পরিস্থিতি শান্ত করতে এগিয়ে গেলে মোমেনা বেগম প্রতিপক্ষের ধাক্কা ও আঘাতে গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান জানান, ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ভিশন বাংলা ২৪

শুক্রবার, ২২ মে ২০২৬

বগুড়ায় পারিবারিক বিরোধে ননদের ধাক্কায় ভাবীর মৃত্যু

প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬

featured Image
সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জে দীর্ঘদিনের পারিবারিক বিরোধ ভয়াবহ রূপ নিয়ে প্রাণ কেড়ে নিল এক নারীর। মারামারির সময় ননদের ধাক্কায় নিহত হয়েছেন ভাবী মোমেনা বেগম (৬৮)। রোববার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার মোকামতলা ইউনিয়নের জাবারীপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মোমেনা বেগম স্থানীয় বাবু সরকারের স্ত্রী বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার শেফালী বেগমের পরিবার এবং তার ননদ জোলেখা ও জোলেখার স্বামী বেলাল হোসেনের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে প্রায়ই দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও ঝগড়া লেগে থাকত। রোববার সকালে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে হঠাৎ সংঘর্ষ বেঁধে যায়। পরিস্থিতি শান্ত করতে এগিয়ে গেলে মোমেনা বেগম প্রতিপক্ষের ধাক্কা ও আঘাতে গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান জানান, ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত