ঢাকা    শুক্রবার, ২২ মে ২০২৬
ভিশন বাংলা ২৪

বগুড়ায় ভুয়া ডিজিএফআই কর্মকর্তা গ্রেপ্তার

সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে মুকিত পার্থ (৩৬) নামের এক ভুয়া ডিজিএফআই কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ| সোমবার দুপুরে উপজেলার রনবাঘা জোহা ফিলিং স্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়| সে নন্দীগ্রাম সদর ইউনিয়নের তেঘরী গ্রামের মনজুরুল হকের ছেলে| পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় উপজেলার রনবাঘা জোহা ফিলিং স্টেশনে দীর্ঘ লাইনে দাড়িয়ে মোটরসাইকেল আরোহীরা তেল নিচ্ছিলেন| এ সময় মুকিত পার্থ নিজেকে ডিজিএফআই কর্মকর্তা পরিচয় দিয়ে সেখানে উপস্থিত লোকজনকে শৃঙ্খলার সঙ্গে তেল সংগ্রহের নির্দেশ দেন| এছাড়াও তিনি ফিলিং স্টেশনের কিভাবে তেল বিতরণ করা হচ্ছে, মজুত কতটুকু রয়েছে এসব বিষয়ে ম্যানেজারের নিকট থেকে বিভিন্ন তথ্য জানতে চায়| একপর্যায়ে তার কথাবার্তা ও আচরণ সন্দেহজনক মনে হলে উপস্থিত জনতা ও ফিলিং স্টেশনের কর্মচারীরা তাকে আটক করে পুলিশে খবর দেয়| পরে নন্দীগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়| এ বিষয়ে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, এ ঘটনায় জোহা ফিলিং স্টেশনের কর্মচারী সাত্তার আলী আকন্দ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে| পুলিশ ওই মামলায় ভুয়া ডিজিএফআই পরিচয়দানকারি মুকিত পার্থকে গ্রেপ্তার করেছে|

ভিশন বাংলা ২৪

শুক্রবার, ২২ মে ২০২৬

বগুড়ায় ভুয়া ডিজিএফআই কর্মকর্তা গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬

featured Image

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত