ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
তিতাস পাড়ের সর্ববৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান ও ব্রাহ্মণবাড়িয়া জেলার ঐতিহাসিক বিদ্যাপীঠ ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের শিক্ষার মান উন্নয়ন ও মান সম্মত শিক্ষা নিশ্চিত করণের লক্ষ্যে ২৬ ও ২৭ জুলাই রোজ রবি ও সোমবার পরপর দুদিন অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়েছে এবং আগামী ১ আগস্ট আবারও অভিভাবক সমাবেশের আয়োজন করা হবে। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ এর অধ্যক্ষ প্রফেসর এ. কে. এম ওবায়দুল হক মহোদয় বলেন - গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা এর প্রজ্ঞাপন বাস্তবায়নে ইতোমধ্যে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ দুটি অভিভাবক সমাবেশের আয়োজন করেছে। এবং আগামী ১ আগস্ট আবার অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হবে নোটিশ প্রকাশ করেছে। অধ্যক্ষ মহোদয় ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে অধ্যক্ষ হিসেবে জয়েন্ট করার পর থেকে উনার উদ্দেশ্য হলো ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজকে দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলা। এই লক্ষ্যে ২০২৫-২৬ শিক্ষা বর্ষের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের মধ্যে একাদশ বার্ষিক পরীক্ষায় যারা অকৃতকার্য হয়েছে তারা কিভাবে সামনে ভালো ফলাফল করতে পারবে সে বিষয়ে ইতোমধ্যে অভিভাবক সমাবেশ করা হয়েছে এবং আবার অভিভাবকদের সাথে ১ আগস্ট রোজ শনিবার বসা হবে এবং অকৃতকার্য শিক্ষার্থীদের সম্পূরক পরীক্ষা নেওয়া হবে।
উক্ত অভিভাবক সমাবেশে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম. ওবায়দুল হক মহোদয়। আরো উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোশাররফ হোসাইন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ প্রমুখ।