ঢাবির অধ্যাপককে ঢাকা সেন্ট্রাল ইউভার্সিটির ভিসি নিয়োগের প্রতিবাদে রেড কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচি
ঢাকা বিশ্ববিদ্যালয়েরএকজন অধ্যাপককে ঢাকা সেন্ট্রাল ইউভার্সিটির ভিসি হিসেবে নিয়োগ দেয়ায় ঢাকা সেন্ট্রাল ইউভার্সিটির শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে প্রতিবাদ করেছেন। শিক্ষার্থীরা লাল কার্ড হাতে নিয়ে এই নিয়োগপ্রাপ্ত ভিসি কে প্রত্যাহার করার জন্য প্রতিবাদ জানায়।শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে লাল কার্ড হাতে নিয়ে প্রতিবাদ মিছিল বের করে মূল সড়কে বের হয়, পরে সাইন্সল্যাব অবরোধ করে।
নতুন নিয়োগ প্রাপ্ত ভিসি নিয়োগের বিষয়টিকে সেন্ট্রালের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট বলে দাবি করেছেন।তারা চায় পূর্বের ভিসি বহাল থাকুক।নতুন করে ঢাবির একজন অধ্যাপককে সেন্ট্রালের ভিসি নিয়োগের বিষয়টি শিক্ষার্থীরা সিন্ডিকেট বলে উল্লেখ করে সাইন্সল্যাবে রাস্তা অবরোধ করেন।
ঢাকা সেন্ট্রাল ইউভার্সিটি শিক্ষার্থীদের পক্ষ থেকে একজন শিক্ষার্থী (আবু বকর সিদ্দিক) তার বক্তব্যে ৬ দফা দাবিও উল্লেখ করে বলেন,ইউনিভার্সিটির নিজস্ব একাডেমিক কাঠামোর অধীনে একটি সমন্বিত ও আধুনিক schooling System দ্রুত কার্যকর করতে হবে।
আধুনিক, যুগোপযোগী, দক্ষতাভিত্তিক ও গবেষণামুখী নতুন কারিকুলাম প্রণয়ন করতে হবে এবং ইংরেজী ভার্সন চালু করতে হবে।শিক্ষার্থীদের আইডি কার্ডে সেন্ট্রাল ইউভার্সিটির একক ও স্বতন্ত্র পরিচয় নিশ্চিত করতে হবে। শিক্ষার মান উন্নয়নের জন্য সুদক্ষ ও অভিজ্ঞ শিক্ষক নিয়োগ দিতে হবে।শিক্ষার্থীদের জন্য আধুনিক গবেষণাগারের ব্যবস্থা করতে হবে।