ঢাকা    রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
ভিশন বাংলা ২৪

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

মোঃ নজরুল ইসলাম খান

"উচ্চমাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফল উচ্চশিক্ষায় প্রবেশের গুরুত্বপূর্ণ সিঁড়ি"—অধ্যক্ষ।

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।  

উক্ত ওরিয়েন্টেশন ক্লাসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর এ. কে. এম. ওবায়দুল হক,  অধ্যক্ষ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মোহাম্মদ মোশাররফ হোসাইন, উপাধ্যক্ষ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ। সভাপতি ও একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন কমিটির আহবায়ক হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মোঃ আবুল খায়ের ভূঞা, বিভাগীয় প্রধান, উদ্ভিদবিজ্ঞান বিভাগ।  এছাড়াও আরো উপস্থিত ছিলেন প্রফেসর মোঃ বন্দে আলী,  বিভাগীয় প্রধান, সমাজবিজ্ঞান বিভাগ। প্রফেসর মির্জা গালিব রুমি, বিভাগীয় প্রধান, ইতিহাস বিভাগ প্রমুখ।  অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম. ওবায়দুল হক শিক্ষার্থীদের নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিতি, ব্যবহারিক ক্লাসে সক্রিয়ভাবে অংশগ্রহণ এবং ক্লাস টেস্ট ও অভ্যন্তরীণ পরীক্ষাকে গুরুত্বের সঙ্গে নেওয়ার পরামর্শ দেন।

তিনি আরো বলেন,“শিক্ষা শুধু সার্টিফিকেট অর্জনের বিষয় নয়; অর্জিত জ্ঞান ও দক্ষতা বাস্তব জীবনে প্রয়োগ করে পরিবার, সমাজ ও দেশের কল্যাণে অবদান রাখাই শিক্ষার মূল সার্থকতা।” তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, বিতর্ক, সাংস্কৃতিক ও অন্যান্য সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণের আহ্বান জানান।

অধ্যক্ষ আরও বলেন, নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা, সময়ানুবর্তিতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধকে ধারণ করে শিক্ষার্থীদের নিজেদের যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

ভিশন বাংলা ২৪

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত