রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন

শিরোনাম :
খামেনি হত্যার বদলা নিতে কঠোর হুশিয়ারি দিলেন ইরানের প্রেসিডেন্ট ইরানের হামলায় ইসরায়েলে বেড়ে গেল নিহতের সংখ্যা দাম অর্ধেকে নেমেছে হাঁসের ডিম, বিপাকে সিংড়ার খামারিরা অসুস্থ বাবা মায়ের পাশে সংসারের হাল ধরে রাখতে সাংবাদিক মাসুদ আলমের দিন কাটছে অতি কষ্টে নরসিংদীর মাধবদীতে আমেনা ধর্ষণ ও হত্যা: মূলহোতাসহ ৭ জন গ্রেপ্তার কার্ড বিতরণে দুর্নীতি বন্ধে ইন্টিগ্রেটেড সিস্টেমে যাচ্ছে সরকার: প্রতিমন্ত্রী পুতুল ফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’

রূপচর্চায় ধনেপাতা

লাইফস্টাইল ডেস্ক: ধনেপাতা বাঙালির রান্নায় একটি সাধারণ উপাদান। কিন্তু আপনি কি জানেন রূপচর্চার ক্ষেত্রেও ধনেপাতা সমান কার্যকরী? অবাক হচ্ছেন তো!
সাম্প্রতি কিছু গবেষণায় উঠে এসেছে এমন তথ্য। এবার জেনে নেয়া যাক কি সেই তথ্য –
ব্রণ প্রতিরোধে
ত্বকে তেল ও ময়লা জমে ব্রণের সৃষ্টি হতে পারে। সেগুলো পরিষ্কার করে ত্বককে নরম ও মোলায়েম করে তুলতে ধনেপাতার জুড়ি নেই।
যা যা লাগবে
এক মুঠো ধনেপাতা
এক চা-চামচ লেমন গ্রাস
এক চা-চামচ ক্যামোমাইল
পদ্ধতি
প্রতিটি উপাদান মিশিয়ে একটি বাটিতে নিন এবং গরম পানি ঢালুন। এক ঘণ্টা রেখে দিন এভাবে। অতঃপর বাটির মিশ্রণ ভালোমতো ব্লেন্ড করুন। মুখে ভালোমতো লাগান এবং বিশ মিনিট রেখে দিন। এরপর গরম ধনেপাতা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
ব্ল্যাকহেড দূর করতে
ব্ল্যাকহেড সাধারণত তখনই দেখা দেয় যখন ত্বকের রোমকূপে ময়লা জমে কালো রঙ ধারণ করে। ধনেপাতায় প্রচুর পরিমান ভিটামিন সি থাকার কারণে এটি ব্ল্যাকহেডের সঙ্গে লড়ে ত্বককে পরিষ্কার রাখে।
যা যা লাগবে
ধনেপাতার রস এক চা-চামচ
লেবুর রস এক চা-চামচ
পদ্ধতি
একটি ছোট বাটিতে দুটি উপাদান মেশান এবং ত্বকের যে অংশে ব্ল্যাকহেড আছে সেখানে লাগান। শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন এবং হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
ত্বক স্বাস্থ্যোজ্জ্বল করতে
ধনেপাতা ভিটামিন ‘সি’তে পরিপূর্ণ। তাই এটি ত্বককে উজ্জ্বল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শুধু তাই নয়, এটি কোলাজেন ও ইলাস্টিন প্রস্তুত করে ত্বককে ক্যান্সার থেকে দূরে রাখে।
যা যা লাগবে
২-৩ মুঠো ধনেপাতা, কুঁচি করা
দুই টেবিল-চামচ অ্যালোভেরা জেল
দুই টেবিল-চামচ টক দই
এক টেবিল-চামচ নারিকেল দুধ
এক টেবিল-চামচ চালের গুঁড়ো
যেকোন উপটান দুই টেবিল-চামচ
পদ্ধতি
একটি বাটিতে সবগুলো উপাদান মিশিয়ে নিন ভালো করে। এবার পুরো মুখে ভালোমতো লাগান। ১৫-২০ মিনিট কিংবা পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এরপর হালকা গরম পানি সহকারে মুখ ধুয়ে ফেলুন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com