ঢাকা    রোববার, ২৬ এপ্রিল ২০২৬
ভিশন বাংলা ২৪

রাজীবের পরিবারকে ক্ষতিপূরণের আদেশ ২১ মে

রাজীবের পরিবারকে ক্ষতিপূরণের আদেশ ২১ মে
স্টাফ রিপোর্টার: রাজধানীতে দুই বাসের রেষারেষিতে হাত হারানোর পর মারা যাওয়া রাজীবের দুই ভাইকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) করা আবেদনের ওপর আগামী সোমবার (২১ মে) আদেশ দেবেন আপিল বিভাগ।
বৃহস্পতিবার (১৭ মে) সকালে আবেদনের ওপর শুনানি নিয়ে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এই দিন ধার্য করেন।
আদালতে বিআরটিসির পক্ষে আইনজীবী ছিলেন এ বি এম বায়জিদ। আর রাজীবের পরিবারের পক্ষে ছিলেন আইনজীবী রুহুল কুদ্দুস কাজল।
রাজীবের দুই ভাইকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দিতে বিআরটিসি ও স্বজন পরিবহনের মালিককে গত ৮ মে নির্দেশ দেন হাইকোর্ট। বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ওই আদেশ দেন। এরপর এক কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করে বিআরটিসি।
গত ৩ এপ্রিল দুই বাস চালকের বেপরোয়া গাড়ি চালানোর শিকার হন তিতুমীর কলেজের ছাত্র রাজীব। দুই বাসের চাপে হাত কাটা পড়ে রাজীবের। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনা নিয়ে সংবাদ প্রকাশের পর ৪ এপ্রিল রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী রুহুল কুদ্দুস কাজল।
হাইকোর্ট অন্তবর্তীকালীন নির্দেশনার পাশাপাশি রুল জারি করেন। রাজীবের চিকিৎসার খরচ স্বজন পরিবহন মালিক এবং বিআরটিসিকে বহনের নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে ক্ষতিপূরণ হিসেবে এক কোটি টাকা দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, সাধারণ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিদ্যমান আইন কঠোরভাবে কার্যকর করতে কেন নির্দেশনা দেওয়া হবে না এবং প্রয়োজনে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে আইন সংশোধন বা নতুন করে বিধিমালা প্রণয়নের কেন নির্দেশ দেওয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করা হয়।
রাজীব গত ১৬ এপ্রিল দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে মারা যান। এরপর ৬ মে এ তথ্য আদালতকে অবহিত করেন আইনজীবী।

ভিশন বাংলা ২৪

রোববার, ২৬ এপ্রিল ২০২৬

রাজীবের পরিবারকে ক্ষতিপূরণের আদেশ ২১ মে

প্রকাশের তারিখ : ১৭ মে ২০১৮

featured Image

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত