ঢাকা    শুক্রবার, ১৫ মে ২০২৬
ভিশন বাংলা ২৪

৩ মামলায় জামিন চেয়ে হাইকোর্টে খালেদার আবেদন

স্টাফ রিপোর্টার: কুমিল্লা ও নড়াইলে দায়ের করা তিন মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
রবিবার (২০ মে) সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন কুমিল্লায় দায়ের করা দুটি নাশকতার মামলা ও নড়াইলে মানহানির একটি মামলায় জামিনের আবেদন করেন।
বিচারপতি মো. আসাদুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে চলতি সপ্তাহে এ জামিন আবেদনের ওপর শুনানি হতে পারে।
গত ১৬ মে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে দেওয়া হাইকোর্টের জামিন বহাল রাখেন আপিল বিভাগ। জামিন পেলেও তিনি মুক্তি পাননি।
এ বিষয়ে খালেদার আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছিলেন, কুমিল্লা, নড়াইল ও ঢাকায় থাকা মামলায় জামিন নেওয়ার পরই তিনি জামিনে মুক্তি পাবেন।
গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন নিম্ন আদালত। এ মামলার অপর আসামি খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ বাকি পাঁচজনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা জরিমানাও করা হয়।

ভিশন বাংলা ২৪

শুক্রবার, ১৫ মে ২০২৬

৩ মামলায় জামিন চেয়ে হাইকোর্টে খালেদার আবেদন

প্রকাশের তারিখ : ২০ মে ২০১৮

featured Image
স্টাফ রিপোর্টার: কুমিল্লা ও নড়াইলে দায়ের করা তিন মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
রবিবার (২০ মে) সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন কুমিল্লায় দায়ের করা দুটি নাশকতার মামলা ও নড়াইলে মানহানির একটি মামলায় জামিনের আবেদন করেন।
বিচারপতি মো. আসাদুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে চলতি সপ্তাহে এ জামিন আবেদনের ওপর শুনানি হতে পারে।
গত ১৬ মে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে দেওয়া হাইকোর্টের জামিন বহাল রাখেন আপিল বিভাগ। জামিন পেলেও তিনি মুক্তি পাননি।
এ বিষয়ে খালেদার আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছিলেন, কুমিল্লা, নড়াইল ও ঢাকায় থাকা মামলায় জামিন নেওয়ার পরই তিনি জামিনে মুক্তি পাবেন।
গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন নিম্ন আদালত। এ মামলার অপর আসামি খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ বাকি পাঁচজনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা জরিমানাও করা হয়।

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত