মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

শিরোনাম :
সৌদির সবচেয়ে বড় তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম মৌসুমের প্রথম বৃষ্টিতে ভিজল ঢাকা নরসিংদীর হিন্দুপাড়ায় পৃথক অভিযানে দুই মাদকসেবী আটক, জেল প্রদান খামেনি হত্যার বদলা নিতে কঠোর হুশিয়ারি দিলেন ইরানের প্রেসিডেন্ট ইরানের হামলায় ইসরায়েলে বেড়ে গেল নিহতের সংখ্যা দাম অর্ধেকে নেমেছে হাঁসের ডিম, বিপাকে সিংড়ার খামারিরা অসুস্থ বাবা মায়ের পাশে সংসারের হাল ধরে রাখতে সাংবাদিক মাসুদ আলমের দিন কাটছে অতি কষ্টে নরসিংদীর মাধবদীতে আমেনা ধর্ষণ ও হত্যা: মূলহোতাসহ ৭ জন গ্রেপ্তার কার্ড বিতরণে দুর্নীতি বন্ধে ইন্টিগ্রেটেড সিস্টেমে যাচ্ছে সরকার: প্রতিমন্ত্রী পুতুল
মন্ত্রী ও সচিবদের সেট মূল্য নির্ধারণ: সর্বোচ্চ ৭৫ হাজার টাকা

মন্ত্রী ও সচিবদের সেট মূল্য নির্ধারণ: সর্বোচ্চ ৭৫ হাজার টাকা

স্টাফ রিপোর্টার:মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ও সচিবরা সর্বোচ্চ ৭৫ হাজার টাকা মূল্যের মোবাইল ফোনসেট কিনতে পারবেন। এই সুবিধা রেখে সরকারি টেলিফোন, সেলুলার, ফ্যাক্স ও ইন্টারনেট নীতিমালা ২০১৮ এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার প্রধানমন্ত্রী কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এটি অনুমোদন দেওয়া হয়।বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি।
বৈঠক শেষে দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এতথ্য জানান।
তিনি বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় নীতিমালাটি নিয়ে আসে।আজকের মন্ত্রিসভা বৈঠকে আলোচনা পর্যালোচনা শেষে এর খসড়ার অনুমোদন দেয়। ফলে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ও সচিবরা জন্য সর্বোচ্চ ৭৫ হাজার টাকা মূল্যের মোবাইল ফোন সেট কিনতে পারবেন।তাছাড়া অতিরিক্ত ও যুগ্মসচিবদের মোবাইল খরচ ৬শ থেকে বাড়িয়ে ১৫শ টাকা করা হয়েছে।
সোমবারের বৈঠকে এই নীতিমালা ছাড়াও হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট আইন ২০১৭ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে- বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com