শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
ভোলায় জোড়া খুনের আসামিদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ

ভোলায় জোড়া খুনের আসামিদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: ভোলার বাপ্তায় চাঞ্চল্যকর জোড়া খুন মামলার প্রধান আসামি মামুন ও ফিরোজসহ হত্যাকাণ্ডে জড়িত অন্যান্যদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষাভ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। বুধবার (২০ জুন) সকাল ১১টায় নতুন বাজার প্রেসক্লাব চত্ত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধন কর্মসূচিতে বর্বরোচিত এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও দ্রুত বিচারের দাবি জানানো হয়। এছাড়া সাধারণ মানুষের স্বাভাবিক নিরাপত্তা নিশ্চিতের দাবিও জানানো হয়।
 মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দেওয়া হয়। মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে এলাকার সর্বস্তরের কয়েক হাজার নারী-পুরুষ অংশ নেয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন- বাপ্তা ইউপি চেয়ারম্যান ইয়ানুর রহমান বিপ্লব, যুবলীগ নেতা রুবায়েত হোসেন সুশান, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি গালিব ইবনে ফেরদৌস, স্বেচ্ছাসেবকলীগ যুগ্ম আহ্বায়ক আবিদুল আলম প্রমুখ।

পরে ভোলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নিহত জাহিদের ভাই জাকির হোসেন অভিযোগ করেন, ডাবল হত্যাকাণ্ডের পর ৩৭ দিন পেরিয়ে গেলেও হত্যাকারীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। এতে নিহতের পরিবার উদ্বেগ ও উৎকন্ঠার মধ্যে রয়েছে। সবাই মনে করেছিল দুয়েকদিনের মধ্যে খুনিরা গ্রেফতার হবে কিন্তু এতদিনেও খুনিরা গ্রেফতার না হওয়ায় জনসাধারণের কাছে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা প্রশ্নবিদ্ধ। এ সময় তিনি দ্রুত খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সংবাদ সম্মলনে নিহতের পরিবারের সদস্যরাসহ এলাকাবসী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৩ মে জমি নিয়ে বিরোধের জের ধরে মাসুম ও তার শ্যালক জাহিদকে হত্যা করে মামুন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com